বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ১০:০৭ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৬, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ
সংসদে আমির হামজা

খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য আমির হামজা। ছবি: সংগৃহীত

খুচরা পয়সার অভাবে নিম্নমানের সিগারেটে ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তার মতে, অতিরিক্ত ৮০ পয়সা সরকার পায় না, এতে বছরে ৫ হাজার কোটি টাকার রাজস্ব হারাবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আমির হামজা বলেন, বাজেট অর্থবহ হবে যদি কার্যকর হয়। কিন্তু সরকারের বাজেটে ঘোষিত ৬ লাখ ৯৫ হাজার টাকা রাজস্ব উত্তোলন সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে। সেজন্য বলেছিলাম ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা বাজেট ধরা হলে, ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণের বোঝা আমাদের ওপরে আসতো না।

সেজন্য কিছু পণ্যে দাম বাড়ানো-কমানো নিয়ে অর্থমন্ত্রীকে প্রস্তাবনা দেন তিনি। এ বিষয়ে তিনি বলেন, ‘নিম্নমানের একটি সিগারেটের দাম এখন ৬ টাকা ২০ পয়সা। কিন্তু খুচরা পয়সার অভাবে দোকানদারের কাছ থেকে কিনতে হচ্ছে ৭ টাকায়। সরকার বাকি ৮০ পয়সা পায় না। এটা পেলে হিসাব করে দেখলাম সরকারের ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় বাড়বে।’

বিষয়টি সরকার বিবেচনায় নিলে ভালো হবে বলে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন কুষ্টিয়া-৩ আসনের এ সংসদ সদস্য।

আমির হামজার এই বক্তব্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ তথ্য তুলে ধরেছিল বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি)। গত ২২ জুন জাতীয় প্রেসক্লাবে আয়োজিত ‘তামাক খাতের কর ও নীতি সংস্কার’ বিষয়ক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, নিম্ন ও মধ্যম স্তরের সিগারেটের মূল্য নির্ধারণে বিদ্যমান অসামঞ্জস্যের কারণে সরকার প্রায় ৪ হাজার ৬২ কোটি টাকার রাজস্ব হারাতে পারে।

পিপিআরসির গবেষণায় বলা হয়, নিম্নস্তরের ১০ শলাকার সিগারেটের সরকারি মূল্য ৬২ টাকা, অর্থাৎ প্রতি শলাকার দাম ৬ টাকা ২০ পয়সা। কিন্তু বাস্তবে সারা দেশে এই সিগারেট ৭ টাকায় বিক্রি হচ্ছে। একই ধরনের পরিস্থিতি মধ্যম স্তরের সিগারেটের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। ফলে বাজারমূল্য ও কর নির্ধারিত মূল্যের মধ্যে যে পার্থক্য তৈরি হয়েছে, তা থেকে বিপুল অঙ্কের অর্থ রাজস্ব ব্যবস্থার বাইরে থেকে যাচ্ছে।

গবেষণা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৩-২৪ অর্থবছরে দেশে নিম্নস্তরের সিগারেট বিক্রি হয়েছে প্রায় ৬৮ দশমিক ৮৯ বিলিয়ন শলাকা। প্রতি শলাকায় ৮০ পয়সা ব্যবধান হিসাব করলে এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৫ হাজার ৫১২ কোটি টাকা।

পিপিআরসির মতে, বিদ্যমান কর ও মূল্য কাঠামো বাস্তব বাজারদরের সঙ্গে সমন্বয় না করায় সরকার এই বিপুল সম্ভাব্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X