মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৬, ১১:৪১ এএম
আপডেট : ০৫ জুলাই ২০২৬, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশে উদযাপিত হলো যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী

ছবি : বাংলাক্যাটের সৌজন্যে
ছবি : বাংলাক্যাটের সৌজন্যে

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ক্যাটারপিলারের অনুমোদিত ডিলার বাংলাক্যাট, ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় চট্টগ্রামের রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ হোটেলে ‘ফ্রিডম ২৫০’ শীর্ষক বিশেষ সংবর্ধনার আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা, ব্যবসায়ী নেতারা, বিশিষ্ট অতিথি, বিভিন্ন অংশীজন এবং বাংলাক্যাট-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাপী ‘ফ্রিডম ২৫০’ উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে উদ্ভাবন, অগ্রগতি এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অংশীদারত্বকে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দুই দশকেরও বেশি সময় ধরে বাংলাক্যাট ক্যাটারপিলারের আধুনিক প্রযুক্তি ও প্রকৌশল সেবার মাধ্যমে বাংলাদেশের শিল্প খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমানে দেশের রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের ৬৫ শতাংশের বেশি ক্যাটারপিলার জেনারেটরের ওপর নির্ভরশীল। এ ছাড়া দেশের অবকাঠামো, বিদ্যুৎ, নৌপরিবহনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে পাঁচ হাজারেরও বেশি ক্যাটারপিলার যন্ত্র নিরবচ্ছিন্নভাবে ব্যবহৃত হচ্ছে।

অনুষ্ঠানে অতিথিরা মতবিনিময়ের পাশাপাশি যুক্তরাষ্ট্রের আর্মির ‘ট্রপিক লাইটনিং’ ব্যান্ড এবং বাংলাদেশের ‘শোন পি’ ব্যান্ডের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন।

শেষে বাংলাক্যাট বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা, উদ্ভাবন এবং টেকসই অগ্রগতির ভিত্তিতে বিদ্যমান সুদৃঢ় সম্পর্ককে আরও শক্তিশালী করার প্রত্যয় পুনর্ব্যক্ত করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১০

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১১

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১২

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৩

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৪

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৫

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

১৬

শুধু ব্রাজিল নয়, ভারতকেও দুঃস্বপ্ন দেখিয়েছিলেন হালান্ড

১৭

দাবি স্বাস্থ্য কর্মকর্তার / আমি কখনো কাউকে স্যার সম্বোধন করতে বলিনি

১৮

সাভারে এনসিপির সমাবেশস্থলে ককটেল বিস্ফোরণ, আহতদের পরিচয় প্রকাশ

১৯

রিহ্যাব সদস্যের সংবেদনশীল অঙ্গে আঘাত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

২০
X