কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ১২:২২ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ১২:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের শ্রমিক আন্দোলন প্রসঙ্গ

মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের শ্রমিক আন্দোলন প্রসঙ্গ

বাংলাদেশের পোশাক শ্রমিকদের আন্দোলন ও সহিংসতা প্রসঙ্গ উঠেছে যুক্তরাষ্ট্রের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। যেখানে আন্দোলনরত শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শ্রমিক ও ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে চলমান দমনপীড়নে উদ্বেগ প্রকাশ করেছে তারা।

সোমবার (২০ নভেম্বর, স্থানীয় সময়) ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে নিন্দা জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার।

ব্রিফিংয়ে সাংবাদিক জানতে চান যুক্তরাষ্ট্রের নতুন শ্রম অধিকার নীতি প্রসঙ্গে। তিনি প্রশ্ন করেন- পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সম্প্রতি উল্লেখ করেছেন যে, যারা শ্রমিক অধিকার লঙ্ঘন করবেন, হুমকি দেওয়ায় জড়িত থাকবেন অথবা শ্রমিকদের ভীতি প্রদর্শন করবেন, প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। বাংলাদেশের গার্মেন্ট শ্রমিক কল্পনা আক্তারের সংগ্রামের কথা উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। সম্প্রতি বেতন বৃদ্ধির আন্দোলনে ৫ জন শ্রমিককে হত্যা করা হয়েছে। এর প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কি কোনো ব্যবস্থা নিতে যাচ্ছে?

এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, গত সপ্তাহে পররাষ্ট্রমন্ত্রী জোরালোভাবে বলেছেন আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম অধিকার বিশ্বজুড়ে সুরক্ষিত ও অনুমোদনে আমরা কীভাবে সরকারসমূহ, শ্রমিক, শ্রম অধিকার বিষয়ক সংগঠন, ট্রেড ইউনিয়ন, নাগরিক সমাজ এবং বেসরকারি খাতের সঙ্গে যুক্ত থাকি। বাংলাদেশ এবং বিশ্বের অন্য যেকোনো স্থানে আমরা সেটাই অব্যাহতভাবে করে যাব।

অপর এক প্রশ্নে বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমেরিকার অবস্থান জানতে চেয়ে সাংবাদিক বলেন, সংলাপে বসতে যুক্তরাষ্ট্রের আহ্বান সত্ত্বেও বাংলাদেশ সরকার আবারও একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে। বিরোধী নেতাকর্মীদের আটক করছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশে এক দলের কর্তৃত্বের বিরুদ্ধে কী উদ্যোগ নিচ্ছে?

জবাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বলেন, যুক্তরাষ্ট্র কোনো বিশেষ দলকে সমর্থন করে না। শান্তিপূর্ণভাবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন- বাংলাদেশের জনগণ যা চায় যুক্তরাষ্ট্রও তা চায়। বাংলাদেশের জনগণের স্বার্থে ওই লক্ষ্য অর্জনে একসঙ্গে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র বাংলাদেশ সরকার, বিরোধী দল, নাগরিক সমাজসহ সব অংশীদারের সঙ্গে সম্পৃক্ত থাকবে।

ওই ব্রিফিংয়ে মিলারের কাছে জানতে চাওয়া হয়, যুক্তরাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু বাংলাদেশের বড় তিন দলকে নিঃশর্ত সংলাপে বসার চিঠি দিয়েছেন। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে ৩০টিরও বেশি দল নির্বাচনে যাওয়ার কথা ঘোষণা দিয়েছে। কেবল বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে। বিএনপির বর্জন কি নির্বাচনের অংশগ্রহণমূলক ও বৈধতাকে প্রশ্নের মুখে ফেলবে?

জবাবে মিলার বলেন, আমেরিকার লক্ষ্য, বাংলাদেশে শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন।

এদিকে বাংলাদেশের চলমান রাজনৈতিক ইস্যু নিয়ে আবার আলোচনা হয়েছে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। যেখানে বাংলাদেশে বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে আন্তর্জাতিক এই সংস্থাটি।

সোমবার (২০ নভেম্বর, স্থানীয় সময়) জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে এ আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস মুখপাত্র স্টিফেন ডুজাররিক।

ব্রিফিংয়ে এক সাংবাদিক তার কাছে জানতে চান- বিরোধী দলের বিরুদ্ধে দমনপীড়ন এবং একটি রাজনৈতিক সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রত্যাখ্যানের মধ্য দিয়ে ৭ জানুয়ারি নির্বাচনের শিডিউল ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য মহাসচিব কি পদক্ষেপ নিচ্ছেন সেটা নিয়ে ভাবছি। সরকার কি আন্তর্জাতিক আহ্বানকে উপেক্ষা করেছে?

জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক এবং বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য সব অংশীদার, সরকার, রাজনৈতিক দলগুলোকে যথাসম্ভব করার আহ্বান জানাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

১০ জনের দলের কাছেও হারল তুরস্ক

ছাগল উদ্ধারে গিয়ে প্রাণ গেল ৪ জনের

গুলিবিদ্ধ শীর্ষ সন্ত্রাসী ‌‘কাইল্লা পলাশ’ মারা গেছেন

দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে

১০

টানা চার বছর শীর্ষে সিলন, চা রপ্তানিতে বাড়ছে বাংলাদেশের অবস্থান

১১

এক সপ্তাহের আলটিমেটাম / বেলারুশে হামলা করবেন জেলেনস্কি!

১২

শিল্পনগরী টঙ্গীতে ছিনতাই আতঙ্ক, ঝুঁকিতে শ্রমিক ও কর্মজীবীরা

১৩

আবারও কমলো স্বর্ণের দাম, ভরি কত

১৪

ক্যানসারে আক্রান্ত শিশু সাজিদকে বাঁচাতে বাবা-মায়ের আকুতি

১৫

১০ বছরের শিশুকে ধর্ষণ মামলায় স্বেচ্ছাসেবক দল নেতার আত্মসমর্পণ

১৬

বিশ্বকাপে কবে মাঠে নামবেন নেইমার, জানালেন কোচ

১৭

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

১৮

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

১৯

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

২০
X