কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৪, ০৬:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্রুনাইয়ের সুলতানের অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ। ছবি : সংগৃহীত

পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ব্রুনাইয়ের সুলতান হাজি হাসানাল বলকিয়াহ। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে ব্রুনাইয়ের সুলতান এ অভিনন্দন জানান।

চিঠিতে হাসানাল বলকিয়াহ বলেন, আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে আপনার পুনঃনিযুক্তির জন্য আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

তিনি বলেন, ‘আপনার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচনে অনেক অগ্রগতি অর্জন করেছে। আমি আপনার সাফল্য কামনা করছি।’

হাসানাল বলকিয়াহ বলেন, নতুন মেয়াদে দায়িত্ব পালনে আপনার সাফল্য কামনা করি এবং আমি নিশ্চিত যে, আগামী বছরগুলোতেও বাংলাদেশের আরও অনেক অর্জনের দিকে আপনার এই নেতৃত্ব অব্যাহত থাকবে।

চল্লিশ বছর আগে ব্রুনাই দারুস সালাম ও বাংলাদেশ মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে এই দীর্ঘ ও উষ্ণ সম্পর্ক অব্যাহত রয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন ব্রুনাইয়ের সুলতান।

হাজী হাসানাল বলকিয়াহ বলেন, ‘আমি আমাদের দুদেশ ও মানুষের দ্বিপাক্ষিক ও আঞ্চলিক স্বার্থে এই গুরুত্বপূর্ণ সম্পর্ককে আরও বিকশিত করার নতুন সুযোগের জন্য অপেক্ষায় আছি।’

প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও সুখ, জনগণের মঙ্গল এবং বাংলাদেশের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় ‘প্যাচ’, নেপথ্যে কী?

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

১০

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

১১

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১২

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১৩

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১৪

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৫

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৬

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৭

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৮

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৯

অভিনেতা জাহের আলভী কারাগারে 

২০
X