কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনের সময় দেওয়া সব প্রতিশ্রুতি দ্রুতই পূরণ করা হবে : সালমান এফ রহমান 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি : কালবেলা
প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি : কালবেলা

দ্বিতীয় মেয়াদে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসন হতে সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয়দের সাথে শুভেচ্ছা বিনিময় করতে এসে প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, ‘আমি আপনাদেরই লোক। আপনারা চিন্তা করবেন না। আমি সব সময় আপনাদের সঙ্গে আছি। আগেও যেমন ছিলাম এখনো ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে আছি।’

রোববার (১৪ জানুয়ারি) নিজ আসনের জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন। এর আগে বিভিন্ন ইউনিয়নের ভোটারদের সাথে মতবিনিময় করেন তিনি।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় দেওয়া সব প্রতিশ্রুতি খুব দ্রুত সময়ের মধ্যে পূরণ করা হবে৷ দোহার-নবাবগঞ্জকে দুটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে যা যা করা দরকার তাই করা হবে৷

সালমান এফ রহমান দিনব্যাপী নবাবগঞ্জ উপজেলার কৈলাইল, শোল্লা, বাহ্রা, বক্সনগর, কলাকোপা, যন্ত্রাইল, বান্দুরা, নয়নশ্রী, বারুয়াখালী, শিকারীপাড়া, জয়কৃষ্ণপুর ও দোহার উপজেলার নয়াবাড়ি, কুসুমহাটি, মাহমুদপুর, রাইপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকার জনগণ ও জনপ্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

গত ৭ জানুয়ারি নির্বাচনে চার গুণেরও বেশি ভোট পেয়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো দোহার-নবাবগঞ্জের সংসদ সদস্য নির্বাচিত হন সালমান এফ রহমান৷

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১০

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১১

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১২

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১৩

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৪

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৫

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৬

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৭

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৮

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৯

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

২০
X