সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ছবি : সংগৃহীত
ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। ছবি : সংগৃহীত

সাভারে কোনো মাদক ব্যবসায়ীকে বসবাস করতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বলেন, মাদকমুক্ত সাভার গড়ে তুলতে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে কঠোর অবস্থানে থাকবে সরকার।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সামনে সাভার দলিল লেখক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সাভারে মাদক কারবারিদের কোনো স্থান নেই। যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় বাজেট প্রসঙ্গ তুলে ডা. সালাউদ্দিন বাবু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে প্রণীত এবারের বাজেট দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে বিরোধী দল রাজনৈতিক কারণেই বাজেটের সমালোচনা করছে।

সাভার সাব-রেজিস্ট্রার অফিসের সেবার মানোন্নয়নের প্রশংসা করে তিনি বলেন, বর্তমানে সেবা গ্রহীতারা তুলনামূলকভাবে হয়রানিমুক্ত পরিবেশে দলিলসংক্রান্ত কাজ সম্পন্ন করতে পারছেন। নতুন সাব-রেজিস্ট্রার এস এম রুবেল পারভেজ দায়িত্ব নেওয়ার পর অফিসের কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন এসেছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা জেলা বিএনপি যুগ্ন সম্পাদক ও সাবেক কাউন্সিলর লায়ন খোরশেদ আলম, সাভার উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন সরকার, ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল আলম, দলিল লেখক সমিতির সভাপতি আক্তার হোসেনসহ রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানি কমায় স্বস্তি, কাটেনি বাঁধ ভাঙার শঙ্কা

জবির বাসের ওপর ভেঙে পড়ল গাছ, প্রাণে বাঁচলেন শিক্ষার্থীরা

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে- আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

শাহরুখের ‘কিং’ সিনেমার মূল চমক সুহানা

বৈরী আবহাওয়া / রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অর্ধবার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা স্থগিত

সেমিফাইনালে ওঠার আনন্দে মদ খেয়ে গাড়ি চালাবেন না: আর্জেন্টিনা কোচ

প্রাথমিক বৃত্তির ফল দেখবেন যেভাবে

সুইসদের হারিয়ে সেমিতে আর্জেন্টিনা, কেমন খেললেন মেসি-আলভারেজরা

১৩ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ফেরত নিল বিএসএফ

অবশেষে প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ

১০

জমির উদ্দিনের মৃত্যুতে রাষ্ট্রদূত মুশফিকের আবেগঘন স্ট্যাটাস

১১

সেমিফাইনালে উঠে স্কালোনি বললেন, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল

১২

৭৪ বছর বয়সে কাতারের সাবেক আমির শেখ হামাদের মৃত্যু

১৩

সীমান্তে ৪ বাংলাদেশিকে পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

১৪

টানা ৫ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু

১৫

বিশ্বকাপে থামল মেসির অবিশ্বাস্য গোলযাত্রা

১৬

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

১৭

‘খুব ভালো খেলেছে রেফারি’

১৮

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

১৯

জমির উদ্দিনের মৃত্যুতে ডেপুটি স্পিকার-চিফ হুইপের শোক

২০
X