কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০৬:৪৯ পিএম
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৪, ০৮:১২ পিএম
অনলাইন সংস্করণ

এখন রোহিঙ্গা প্রত্যাবাসনের উপযুক্ত সময় নয় : জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী

বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। ছবি : সংগৃহীত
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইস। ছবি : সংগৃহীত

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেছেন, মিয়ানমারের অভ্যন্তরের পরিস্থিতি খুবই কঠিন এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য এটি ভালো সময় নয়।

রবিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মিয়ানমারে বিদ্রোহী গোষ্ঠীগুলো দেশের অনেকাংশের নিয়ন্ত্রণ নিয়েছে এবং সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছে।

এ অবস্থায় এখন মিয়ানমারে রোহিঙ্গা প্রত্যাবাসনের উপযুক্ত সময় নয় বলে মন্তব্য করেন গুয়েন লুইস।

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অনেকেই বাস্তুচ্যুত হওয়ায় জাতিসংঘ বাংলাদেশকে রোহিঙ্গাদের নিতে বলেছে কি না, জানতে চাইলে জাতিসংঘ প্রতিনিধি লুইস বলেন, ‘রাখাইন রাজ্যে সংঘাতের কারণে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে রোহিঙ্গাদের চলাচল বন্ধ। সুতরাং, কোনো অনুরোধও নেই।’

রোহিঙ্গাদের ফেরত যাওয়ার উপযুক্ত সময় তৈরি করতে জাতিসংঘ কাজ করছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘এটি সংশ্লিষ্ট দেশগুলোর রাজনৈতিক ইস্যু এবং জাতিসংঘ মহাসচিব নিয়মতান্ত্রিক উপায়ে এটি নিয়ে কাজ করছেন।’

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে গোয়েন লুইস বলেন, ‘জলবায়ু পরিবর্তন, এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন।’

এটি ছিল নতুন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির প্রথম সাক্ষাৎ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X