কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৭:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ডিআরএমসি’তে অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা পলকের

৭ম ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।  ছবি : সংগৃহীত
৭ম ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ছবি : সংগৃহীত

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কলেজের উদ্যোগে আয়োজিত ৭ম ডিআরএমসি ইন্টারন্যাশনাল টেক কার্নিভাল-২০২৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা দেন তিনি।

অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন ল্যাব প্রতিষ্ঠার ঘোষণা দিয়ে পলক বলেন, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে এই ল্যাব প্রতিষ্ঠা করা হবে।

এ সময় পলক বলেন, আইডিয়া প্রকল্প থেকে প্রতিবছর বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ জামাল ইনোভেশন গ্রান্ড-এ স্পন্সর করা হবে। অনুষ্ঠান আয়োজনের জন্য ২০ লাখ এবং বীর মুক্তিযোদ্ধা শহিদ শেখ জামাল ইনোভেশন গ্রান্ড প্রদানের জন্য ৩০ লাখসহ মোট ৫০ লাখ টাকা প্রতিবছর প্রদান করা হবে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কলেজের প্রধান সমন্বয়কারী নরুন্নবী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১০

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১১

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১২

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৩

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৪

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৫

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৬

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৭

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১৮

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১৯

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

২০
X