কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

জনপ্রশাসনের নামে ভুয়া নিয়োগপত্র তৈরি করে প্রতারণা

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাংলাদেশ সরকারের লোগো ব্যবহার করে ‘অফিস সহায়ক’ পদে নিয়োগের একটি ভুয়া নিয়োগপত্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। নিয়োগপত্রটি ভিত্তিহীন বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভুয়া নিয়োগপত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ‘জনপ্রশাসন বিভাগ’ লেখা হয়েছে। নিয়োগপত্রের মাধ্যমে পাঁচজন চাকরি প্রার্থীকে আগামী ২২ মে যোগদান করতে বলা হয়েছে।

ভুয়া নিয়োগপত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব মর্তুজা আল-মুঈদের নাম ব্যবহার করে মিথ্যা স্বাক্ষর করা হয়েছে। এতে তার পদবি সিনিয়র সচিব এবং শাখার নাম নিয়োগ ও পদায়ন শাখা উল্লেখ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ে এই নামে কোন শাখার অস্তিত্ব নেই। এই ভুয়া নিয়োগপত্রের সাথে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কোন সংশ্লিষ্টতা নেই।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নিয়োগপত্র জারি করা হয়নি। প্রকৃতপক্ষে, প্রতারণার উদ্দেশ্যে এই ভুয়া নিয়োগপত্র তৈরি করা হয়েছে বলে প্রতিয়মান হচ্ছে। এ ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X