কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০২:৫৭ পিএম
আপডেট : ১৩ জুন ২০২৪, ০৩:২৫ পিএম
অনলাইন সংস্করণ

এক মাসে কতটুকু এগোল আনার হত্যার রহস্য

আনোয়ারুল আজিম আনার। ছবি : সংগৃহীত
আনোয়ারুল আজিম আনার। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার এক মাস পূর্ণ হলো আজ। কিন্তু এখনো পর্যন্ত রহস্যের জট খুলতে পারেনি দুদেশের গোয়েন্দারা। ঘটনার অগ্রগতি থাকলেও অনেক ক্লু এখনো অজানা। এরই মধ্যে ১১ জুন রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক করে ডিবি।

জেলার ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু আছেন রিমান্ডে। এখন পর্যন্ত বাংলাদেশ, ভারত ও নেপাল থেকে পাঁচ সন্দেহভাজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

তারপরও এমপি আনারের মৃতদেহ উদ্ধার নিয়ে ধোঁয়াশা কাটেনি। উদ্ধার হওয়া খণ্ডিত অংশ আনারের কি না তাও জানে না কেউ।

আনার হত্যার ঘটনায় তোলপাড় সৃষ্টি হয় বাংলাদেশ ও ভারতে। কিন্তু দীর্ঘ সময় পরও আনারের মরদেহ উদ্ধার করা যায়নি। এমনকি উদ্ধার হওয়া খণ্ডিত অংশ আনারের কি না তাও কেউ নিশ্চিত না। এমন এক পরিস্থিতিতে আজ পার হচ্ছে আনার হত্যার এক মাস। ঘটনার পর বদলি হয়েছে আনারের নিজ জেলার সন্তান তদন্ত গোয়েন্দা কর্মকর্তা। নানা তৎপরতার পরও হত্যার রহস্য উন্মোচন করতে পারেনি গোয়েন্দারা। ক্ষণে ক্ষণে বদলেছে হত্যাকাণ্ডের মোড়।

স্থানীয় রাজনীতির দ্বন্দ্বে আনারকে হত্যা করা হয়েছে কি না তা নিয়ে মাঠে নেমেছেন গোয়েন্দারা। এজন্য ঝিনাইদহের আরও কয়েকজন রাজনৈতিক নেতা গোয়েন্দাদের নজরদারিতে আছেন।

এদিকে, ঘটনায় জড়িত সন্দেহে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ১০ দিন রিমান্ড চেয়েছে ডিবি। সেই সাথে আটক আরেক নেতা গ্যাস বাবু এখনো ডিবির রিমান্ডে। এদেরকে আটকের পর গ্রেফতার আতঙ্গে ভুগছেন স্থানীয় নেতারা। আত্মগোপনে চলে গেছেন জেলা ও উপজেলার ডজনখানেক নেতা। ৮ নেতা প্রশাসনের নজরদারিতে রয়েছেন। যে কোনো মুহূর্তে তারা গ্রেপ্তার হতে পারেন।

আনারের পরিবারের পক্ষ থেকে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। তারপর থেকে ওই নেতাদের মধ্যে উৎকণ্ঠা আরও বেড়েছে।

আনারের ভাই এনামুল হক ইমান অভিযোগ করেছেন, এ হত্যাকাণ্ডে রাজনৈতিক বিরোধী প্রতিপক্ষরাই জড়িত। ২০১৭ সালেও আনারকে হত্যার চেষ্টা হয়। গত নির্বাচনে আনারের বিরুদ্ধে মনোনয়ন চেয়েছিল মিন্টু। কিন্তু নিজে মনোনয়ন না পেয়ে আনারের বিরুদ্ধে আবদুর রশীদ খোকনকে সমর্থন জানান তিনি। তখন কালীগঞ্জের এক জনসভায় হাজার হাজার মানুষের সামনে মিন্টু বলেছিল এ দেশের মাটিতে জায়গা হবে না আনারের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১১

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১২

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৩

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৪

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৫

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৬

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৭

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৮

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

১৯

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

২০
X