সিলেট ব্যুরো
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৬:২৮ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৬, ১০:১৫ পিএম
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদে হাজির এমপি এমরান

মহান জাতীয় সংসদ ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। ছবি : সংগৃহীত
মহান জাতীয় সংসদ ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী। ছবি : সংগৃহীত

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানাতে উপস্থিত সংসদ সদস্যদের দ্রুত সংসদে যাওয়ার নির্দেশ দেন তিনি। এ সময় জাতীয় সংসদকে শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

বুধবার (১৭ জুন) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় সংসদ সদস্যরা তাকে স্বাগত জানান। এ সময় সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের কয়েকজন সংসদ সদস্যকে বিমানবন্দরে উপস্থিত থাকতে দেখে তারেক রহমান বলেন, আজ সংসদ চলছে। সংসদে যান। আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নেই। আপনারা সংসদে যান।

প্রধানমন্ত্রীর এই নির্দেশনার পর সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী তাৎক্ষণিকভাবে ঢাকায় ফিরে জাতীয় সংসদে উপস্থিত হন।

পরবর্তীকালে সংসদ ভবন থেকে নিজের ফেসবুক পোস্টে এমপি এমরান আহমদ চৌধুরী লেখেন, বিএনপি চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এয়ারপোর্টে স্বাগত জানানোর সময় উনার নির্দেশমতো আমি সাথে সাথেই ঢাকায় মহান জাতীয় সংসদে চলে আসি।

তিনি আরও লেখেন, তারেক রহমান সংসদকে অত্যন্ত শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন এবং সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু করতে চাচ্ছেন। এটা থেকেই প্রতীয়মান হয় যে, তিনি সংসদীয় গণতন্ত্রকে কতটুকু গুরুত্ব দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১০

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১১

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১২

সবার আগে নকআউটে কারা

১৩

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

১৪

মেসি-রোনালদোসহ অনেক খেলোয়াড়ের জার্সির হাতায় বিশেষ ‘প্যাচ’ কেন?

১৫

নগদ টাকা-মোবাইলসহ ‘হানি ট্র্যাপ’ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

১৬

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

১৭

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

১৮

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

১৯

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

২০
X