কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৮ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

সাবেক মন্ত্রী শাজাহান খান। পুরোনো ছবি
সাবেক মন্ত্রী শাজাহান খান। পুরোনো ছবি

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খানের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ধানমন্ডি মডেল থানার ওসি মোহাম্মদ আনোয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

তবে তাকে ঠিক কোন মামলায় আদালতে সোপর্দ করা হবে তা নিয়ে বিপরীতধর্মী তথ্য পাওয়া গেছে।

একটি সূত্র বলছে, রাজধানীর হাজারীবাগ থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাওয়া হবে। অপর সূত্র বলছে, রাজধানীর ঝিগাতলায় মোতালিব নামের এক কিশোর হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) মধ্যরাতে ধানমন্ডির একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি জানা যায়নি। এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান রেজাউল করিম মল্লিক।

সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-২ আসন (রাজৈর-মাদারীপুর সদরের একাংশ) থেকে টানা অষ্টমবারের মতো নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন শাজাহান খান।

বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

১০

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

১১

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৩

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

১৪

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১৫

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১৬

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১৭

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৮

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

২০
X