কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৬, ০১:২১ পিএম
অনলাইন সংস্করণ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরানের সঙ্গে শান্তি আলোচনা এগিয়ে নিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ডে পৌঁছেছেন। সব অনিশ্চয়তা পেছনে ফেলে তিনি রোববার সেখানে পৌঁছান। প্রথম দফার আলোচনাতেই ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের প্রসঙ্গ তুলতে পারেন তিনি।

সুইজারল্যান্ডে যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, আমরা আশা করছি পারমাণবিক ইস্যুতে অগ্রগতি হবে এবং লেবানন যুদ্ধবিরতি নিয়েও ইতিবাচক ফল পাওয়া যাবে।

তিনি জানান, কয়েক দিন ধরে আলোচনা চলতে পারে।

তবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থানের কারণে আলোচনায় নতুন জটিলতা তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। খবর রয়টার্সের।

এক মুখপাত্রের বরাতে জানা যায়, ভ্যান্স ও তার স্ত্রী উষা ভ্যান্স স্থানীয় সময় সকাল ৫টা ৫৯ মিনিটে সুইজারল্যান্ডের এমেন বিমান ঘাঁটিতে পৌঁছান।

প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনার জন্য ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে শনিবার ইরানের আইআরজিসি দাবি করে, লেবাননে ইসরায়েলি হামলার জবাবে হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও মার্কিন সামরিক বাহিনীর দাবি, বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

উভয় পক্ষ পাকিস্তানের মধ্যস্থতায় সম্পাদিত একটি অন্তর্বর্তী চুক্তিকে এগিয়ে নিতে চায়। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ওই চুক্তিতে স্বাক্ষর করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে আইআরজিসি অভিযোগ করেছে, লেবাননে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড যুদ্ধবিরতি সংক্রান্ত মার্কিন প্রতিশ্রুতির লঙ্ঘন। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালির দিকে অগ্রসর হওয়া জাহাজগুলো ঝুঁকির মুখে পড়তে পারে। ধারণা করা হচ্ছে, আলোচনার শুরুতেই লেবানন ও হরমুজ প্রণালির প্রসঙ্গ উঠবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X