কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৮ এএম
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

৫০ হাজার কর্মীর পরিবার করুণ অবস্থায় আছে : আওয়ামী লীগ

গ্রাফিক্স : কালবেলা
গ্রাফিক্স : কালবেলা

আওয়ামী সরকারের পতনের পর থেকে দলটির প্রায় ৫০ হাজার কর্মীর পরিবারসহ করুণ অবস্থায় আছে। মামলা-হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না তারা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) আওয়ামী লীগের ভেরিফায়েড পেজে একটি পোস্টের মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

পোস্টে লেখা হয়েছে, সারা দেশ থেকে অনলাইনেই জুলাই-আগস্ট পুরো মাস এবং চলতি সেপ্টেম্বর মাসেও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা, গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের তথ্য আমরা সংগ্রহ করেছি, যা এখনো চলমান। দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, ইউনিয়ন, এমনকি কয়েক হাজার ওয়ার্ড পর্যায়েও হামলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর। তাদের সব কিছুই লুট করেছে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা। মহানগর ও জেলা-উপজেলা পর্যায়ে একেকজন নেতাকর্মীর বিরুদ্ধে আছে ৫ থেকে ১০টি পর্যন্ত মিথ্যা মামলা।

‘এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুস্থ কর্মীদের পাশে দাঁড়ানো। তৃণমূলের প্রায় ৫০ হাজার কর্মী ইমেইলে ও মেসেজের মাধ্যমে তাদের করুণ অবস্থার কথা জানিয়েছেন। বিশেষ করে অনুরোধ করেছেন তাদের পরিবারগুলোকে বাঁচাতে। অনেকেই মামলা হামলা ও গ্রেপ্তারের কারণে বাড়িতেও অবস্থান করতে পারছেন না। দেশে বা প্রবাসে থেকে যারা দুস্থ নেতাকর্মীদের পাশে দাঁড়াতে চান, ইমেইল বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আপনার কাছে আমরা তথ্য সরবরাহ করব। ই-মেইল [email protected] হোয়াটসঅ্যাপ +1 (917) 569-9327 ।’

পোস্টে আরও লেখা হয়, দেশে বা প্রবাসে থেকে যারা নিজ নিজ এলাকার কর্মীদেরকে সহযোগিতা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন থেকে পাবলিক প্ল্যাটফর্মে কারও ব্যক্তিগত ফোন নম্বর বা অন্য যেকোনো পরিচিত নম্বর শেয়ার করা থেকে বিরত থাকব।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গঠন হয় অন্তর্বর্তী সরকার। এরপর হত্যা, অগ্নিসংযোগ ও ভাঙচুরসহ নানা অভিযোগ তুলে দেশের বিভিন্ন যায়গায় মামলা হতে শুরু করে। যেসব মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে তৃণমূলের অনেক নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সামনে নরওয়ে জুজু! যাদের বিপক্ষে কখনই জয় পায়নি ব্রাজিল

ঝড় থামতেই ইকুয়েডরের জালে তাণ্ডব চালাল মেক্সিকো, প্রথমার্ধেই দুই গোল

সৌদিতে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নবায়নের সময়সীমা নির্ধারণ

এইচএসসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

গোল্ডেন বুটের দৌড়ে কে এগিয়ে, মেসি না এমবাপ্পে

সিলেটে বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ জনজীবন

নামে ২০ শয্যা হাসপাতাল, নেই একটি বেডও

বিশ্বকাপ ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বিদায় নিলেন ডাচ কোচ

আলোচনায় অগ্রগতি না হলেও যুক্তরাষ্ট্র শক্ত অবস্থানে থাকবে: জেডি ভ্যান্স

বিশ্বকাপে নতুন ইতিহাস / মেসির কাঁধে শ্বাস ফেলছেন এমবাপ্পে

১০

ঝড়ের কবলে মেক্সিকো-ইকুয়েডর ম্যাচ

১১

কালবেলায় সংবাদ প্রকাশ / সড়ক পরিদর্শনে ইউএনও, নিম্নমানের খোয়া অপসারণের নির্দেশ

১২

ব্রিজে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি, ভেঙে দিল উপজেলা প্রশাসন

১৩

১ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৪

চট্টগ্রামে ‘নারী, শান্তি ও নিরাপত্তা’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৫

নিহত তিন বাংলাদেশির স্মরণে রোমে মোমবাতি প্রজ্বলন

১৬

হলি আর্টিজান হামলার এক দশক: রক্তাক্ত সেই রাতের স্মৃতি অমলিন

১৭

আর্জেন্টিনা-ব্রাজিল, কে আগে স্বীকৃতি দিয়েছিল স্বাধীন বাংলাদেশকে  

১৮

অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্র সোহানের পাশে প্রধানমন্ত্রী

১৯

বিশ্বকাপ থেকে বিদায়ের পর যে দেশকে সমর্থন জানাল ইরান 

২০
X