কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:২৮ এএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:১১ এএম
অনলাইন সংস্করণ

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত

বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা
বিএনপির লোগো। গ্রাফিক্স : কালবেলা

ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক কমিটি বিলুুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শিগগিরই ঢাকা মহানগর উত্তর বিএনপি’র নতুন কমিটি ঘোষণা করা হবে।

তবে কী কারণে হঠাৎ করে এই কমিটি বিলুপ্ত করা হলো, বিএনপি'র সংবাদ বিজ্ঞপ্তিতে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

গত ৭ জুলাই সাইফুল আলম নীরবকে আহবায়ক এবং আমিনুল হককে সদস্য সচিব করে ঢাকা মহানগর উত্তর বিএনপির দু'জনের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

এর আগে বিএনপির অঙ্গসংগঠন মৎস্যজীবী দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে ছাত্রদলের চার নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

গত সোমবার (২৩ সেপ্টেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, পরবর্তী সময়ে মৎস্যজীবী দলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। এ ছাড়া ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মেসকাত হোসেন তনয় এবং সহ-সাধারণ সম্পাদক সজীব বিশ্বাসের সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা কলেজ শাখার সহসভাপতি সিরাজ উদ্দিন বাবু ও সহ-সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন জেমিনকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৩ শিশুর মৃত্যু

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি / লেবানন থেকে ইসরায়েলের সেনা সরানোকে গুরুত্ব দিচ্ছে ইরান

বিশ্বকাপে প্রথম ম্যাচেই একগুচ্ছ নতুন রেকর্ড মেসির

দুমকিতে আর্জেন্টিনা সমর্থকদের বিশাল পতাকা শোভাযাত্রা

এআইয়ের প্রভাব / চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী, শ্রীমঙ্গলের পথে যাত্রা

হত্যা মামলায় গ্রেপ্তার ছাত্রদল নেতা বহিষ্কার 

প্রায় ৭৫ বছর পর ইংল্যান্ডের এমন টেস্ট একাদশ

শারীরিক প্রতিবন্ধিতার কাছে হার মানেননি কামাল

১০

সিলেটে জাল দলিল চক্রের দুই সদস্যকে কারাদণ্ড

১১

আলজেরিয়ার গোলরক্ষকের মুখে মাস্ক, নেপথ্যে কী?

১২

বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের বোঝাপড়াকে সমর্থন জানাল কাতার

১৪

নেইমার ভক্তদের জন্য সুখবর

১৫

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

১৬

চুক্তির শর্ত পূরণ করলেই সুবিধা পাবে ইরান : হোয়াইট হাউস

১৭

বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিকে জানান দিলেন ‘এখনো তিনিই রাজা’

১৮

মেসির আগে বিশ্বকাপে ১৬ গোল করেছিলেন যিনি

১৯

আলজেরিয়ার বিপক্ষে মেসির তিন গোলের ইতিহাস

২০
X