কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৯:৩০ এএম
অনলাইন সংস্করণ

আবারও কাশ্মীরে টহলরত ভারতীয় সেনাদের কাছে বিস্ফোরণ

পুরোনো ছবি
পুরোনো ছবি

জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন এলাকায় বিস্ফোরণে ভারতীয় সেনাবাহিনীর চার সদস্য আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) রয়েছেন। খবর এনডিটিভির।

গত এক সপ্তাহে এলওসি বরাবর এটি তৃতীয় বিস্ফোরণের ঘটনা। এর আগে দুটি পৃথক ঘটনায় দুই সেনা নিহত এবং ছয়জন আহত হন।

মঙ্গলবার সকালে রাজৌরি জেলার নওশেরা সেক্টরে এলওসি বরাবর টহলরত সেনাদের কাছে বিস্ফোরণটি ঘটে বলে জানা গেছে। আহত সেনাদের দ্রুত উদ্ধার করে বিমানযোগে উধমপুরে সেনাবাহিনীর কমান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের প্রকৃতি এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনী আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে সেনাবাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা এনডিটিভিকে জানিয়েছেন, সাম্প্রতিক তিনটি বিস্ফোরণই দুর্ঘটনাজনিত ছিল।

এর আগে ৯ জুন উরি সেক্টরের কামালকোট এলাকায় একটি ‘দুর্ঘটনাজনিত’ গ্রেনেড বিস্ফোরণে দুই সেনা সদস্য নিহত হন। নিহতরা হলেন সওয়ার চাভান বিক্রম বালকৃষ্ণ এবং স্যাপার যাদব অর্জুন রাজেন্দ্র।

এছাড়া ১২ জুন পুঞ্চ সেক্টরে এলওসি সংলগ্ন আরেকটি বিস্ফোরণে দুই সেনা আহত হন। ওই ঘটনার প্রকৃতি নিয়েও বিভিন্ন ধরনের তথ্য প্রকাশিত হলেও সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

গত রোববার পুঞ্চ জেলার মেন্ধার সেক্টরের বালাকোট এলাকায় গোলাগুলির খবর পাওয়া যায়। কিছু প্রতিবেদনে এটিকে যুদ্ধবিরতি লঙ্ঘনের ঘটনা হিসেবে উল্লেখ করা হলেও সেনাবাহিনী এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

অন্যদিকে, রাজৌরি জেলায় সন্ত্রাসীদের একটি দলের সন্ধানে পরিচালিত ‘অপারেশন শেরাওয়ালি’ গত তিন সপ্তাহ ধরে অব্যাহত রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ২ নেতাকে বহিষ্কার

ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া, আমি সত্যিই বিস্মিত : মেলোনি

আইআরজিসি’র হুঁশিয়ারি / অতিরিক্ত দাবি তুললে শত্রুকে ‘আরও বড় পরাজয়’ বরণ করতে হবে

ব্রাজিল-হাইতি ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর রিতিনিয়া!

সাত মাস আগে প্রেম করে বিয়ে, হাসপাতালে স্ত্রীর লাশ ফেলে পালালেন স্বামী!

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

রেস্তোরাঁ ও ক্যাটারিংয়ে অভিন্ন শুল্ককর চান ব্যবসায়ীরা

‘সমাজে একটি মেয়ে কীভাবে থাকবে, এ দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি’

পদ্মা সেতুর পথেই এগোচ্ছে তিস্তা মহাপরিকল্পনা : পানিসম্পদমন্ত্রী

ভারতের বিমানবন্দরে ভুয়া পরিচয়পত্রসহ বাংলাদেশি নারী আটক 

১০

জনবল নেবে স্কয়ার গ্রুপ

১১

দেয়ালে দেয়ালে ‘চাঁনু পাগলা’র ভালোবাসার ক্যানভাস!

১২

আশা জাগিয়েও হারল বাংলাদেশ, অস্ট্রেলিয়ার সিরিজ জয়

১৩

এক্সপ্রেসওয়েতে যুবক হত্যা, গ্রেপ্তার ৩

১৪

অন্তঃসত্ত্বা নারীকে শ্লীলতাহানির অভিযোগ, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

১৫

অন্যায় করব না, কোনো অন্যায়কেও প্রশ্রয় দেব না : প্রতিমন্ত্রী টুকু

১৬

জীবনের শেষ প্রান্তেও শেখার অদম্য প্রেরণা : উপাচার্যের নেতৃত্বে বাউবির নতুন অভিযাত্রা

১৭

মোহাম্মদপুরে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

১৮

‘সেভেন আপ’ এর গৌরব আছে ব্রাজিলেরও

১৯

দুই সিগন্যালে এআই ক্যামেরা বন্ধের গুঞ্জন, কী বলছে ট্রাফিক পুলিশ?

২০
X