কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৪, ০১:২৯ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২৪, ০১:৪০ পিএম
অনলাইন সংস্করণ

আন্দোলনে আহত-নিহতদের পরিবারকে পুনর্বাসন করবে বিএনপি : সালাহউদ্দিন আহমেদ

রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত
রাজধানীর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন ছাত্র-জনতার আন্দোলনে আহতদের দেখতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর জাতীয় জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা তেমন আর্থিক সহযোগিতা পাননি। বিএনপি ক্ষমতায় গেলে আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে পুনর্বাসন করা হবে।

তিনি বলেন, আহতদের পরিস্থিতি এখনো ভালো নয়। কিছু আহতের চিকিৎসা দেশে সম্ভব নয়। তাদের দ্রুত বিদেশে পাঠানোর দাবি জানাচ্ছি। বিএনপির পক্ষ থেকে আহতদের ৫ লাখ টাকা বিতরণ করা হয়েছে। এর আগেও তাদের সহযোগিতা করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, দেশে এখনো ফ্যাসিবাদী গোষ্ঠী কীভাবে মুক্ত বাতাসে ঘুরে বেড়ায়, কীভাবে দেশে রাজনীতি করার কথা বলে, আমরা বুঝি না।

এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X