কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি : চরমোনাই পীর

বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের ইজ্জত রক্ষার জন্য এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে বলে মন্তব্য করেছেন দলটির আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

রোববার (০১ ফেব্রুয়ারি) লক্ষ্মীপুর-০১ আসনের ইসলামী আন্দোলনের এমপিপ্রার্থী আলহাজ জাকির হোসেন পাটোয়ারীর সমর্থনে রামগঞ্জ পৌর শিশুপার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি।

মুফতি রেজাউল করীম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশটাকে সুন্দরভাবে গড়ার একটা সুযোগ এসেছে। এ লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে যখন আমরা আওয়াজ তুলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স, তখন সারা বাংলাদেশের মানুষের সাড়া ও উদ্দীপনা সেভাবে আমরা দেখতে পেয়েছি। কিন্তু মানুষ পরিবর্তনের পক্ষে যখন আওয়াজ তুলেছিল, তখন এক শ্রেণির ক্ষমতালোভী স্বার্থান্বেষী মহল ইসলামের পক্ষের বাক্সের পরিবর্তে তারা আবার ঘোষণা করল, ‘ইসলামের নীতি-আদর্শ অনুযায়ী তারা দেশ চালাবে না, দেশ চালাবে প্রচলিত আইন এবং নীতি-আদর্শের মাধ্যমে।’ তখন আমরা হতভম্ব হয়ে গেলাম। তখনই ইসলামী আন্দোলনের যে ঘোষণা ছিল - ইসলামের পক্ষের বাক্স ও ইসলামের ইজ্জতকে রক্ষার জন্য হাতপাখা নিয়ে এককভাবে ২৫৮ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, যে উদ্দেশ্যকে সামনে রেখে চুয়ান্ন বছর আগে দেশ স্বাধীন করতে গিয়ে লাখো মানুষ শাহাদাত বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন—তা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু যারা এ চুয়ান্ন বছর দেশ পরিচালনা করেছে, তাদের মাধ্যমে এর একটাও আমরা বাস্তবে দেখতে পাইনি। বরং এদের পরিচালনার মাধ্যমে আমাদের সোনার বাংলাদেশ পাঁচবার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। এসব মায়েদের আর্তনাদ আর কতকাল শুনব? এদেশকে আমরা দুর্নীতিতে কতবার চ্যাম্পিয়ন করব? সন্তানগুলো পঙ্গু হবে, চক্ষু হারাবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, এটা আমরা কতদিন দেখব?

চরমোনাই পীর আরও বলেন, মহান আল্লাহ বলেছেন যে জাতি নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে, আমি সে জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাই না। আজকে সকল শ্রেণি-পেশার মানুষের এখানে উপস্থিতি দেখে আমার মন বলছে, ইসলামের পক্ষের প্রার্থী, মানবতার কল্যাণের পক্ষের প্রার্থী এবং দেশকে যারা ভালোবাসে তাদের পক্ষের প্রার্থী, হাতপাখার প্রার্থী আল্লাহর রহমতে বিজয়ী হবে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X