কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

নারীদের নিয়ে মন্তব্যে জামায়াত আমিরকে কটাক্ষ মির্জা আব্বাসের

রাজধানীর রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলের মনোনীত প্রার্থী মির্জা আব্বাস | ছবি : কালবেলা
রাজধানীর রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলের মনোনীত প্রার্থী মির্জা আব্বাস | ছবি : কালবেলা

নারীদের নিয়ে সাম্প্রতিক বক্তব্যে জামায়াতে ইসলামীর আমিরকে কটাক্ষ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে দলের মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। তিনি বলেছেন, জামায়াতে যোগ দেওয়ার পর নিজেদের পরিচয় জানান দিতেই কিছু নেতারা এ ধরনের বেফাঁস ও অশালীন মন্তব্য করেন।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর রাজারবাগ সেন্ট্রাল পুলিশ হাসপাতাল মসজিদে নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি বলেন, জামায়াত আমির এর আগেও বেফাঁস মন্তব্য করেছেন। তিনি একজন অভিজ্ঞ ও বিজ্ঞ মানুষ। মূলত তিনি আগে জাসদ করতেন। তিনিসহ জামায়াতের সিনিয়র তিনজনই অন্য দল থেকে জামায়াতে এসেছেন। জামায়াতে এসে তাদের ভাবসাব এমন—এমন কিছু না বললে মানুষ কীভাবে বুঝবে তারা জামায়াত করে। সে কারণেই নারীদের নিয়ে অশালীন মন্তব্য করার মতো সাহস পান।

জামায়াত আমিরের সামাজিক যোগাযোগমাধ্যমের আইডি হ্যাক হওয়ার দাবির বিষয়ে মির্জা আব্বাস বলেন, তারা বলছে তাদের আইডি হ্যাক হয়েছে। কিন্তু হ্যাক হওয়া আইডি এত দ্রুত সময়ে ফেরত পাওয়া যায়—এটা আমি আগে জানতাম না।

এ সময় মির্জা আব্বাস আসন্ন নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। তিনি বলেন, যেসব প্রার্থীর এলাকায় জনসম্পৃক্ততা নেই, যারা কখনো নির্বাচনে অংশ নেননি, তারাই এখন নিশ্চিত জয়ের কথা বলছে। এতে নির্বাচন কারচুপি কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিন বিকেলে তিনি শাহজাহানপুর ইনকাম ট্যাক্স কলোনি ও আশপাশের মার্কেট এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন। রাতে তিনি শাহজাহানপুর জাহাজ বিল্ডিং রোড এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X