কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলায় এনসিপি নেতাকে শোকজ

অ্যাডভোকেট নাজমুস সাকিব। ছবি : সংগৃহীত
অ্যাডভোকেট নাজমুস সাকিব। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভাইস প্রেসিডেন্ট সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলে সম্বোধন করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা অ্যাডভোকেট নাজমুস সাকিবকে শোকজ করেছে ন্যাশনাল লইয়ার্স অ্যালায়েন্স (এনএলএ)। একই সঙ্গে তাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এনএলএর নোটিশে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ও শালীনতা পরিপন্থি বক্তব্য দেওয়ার কারণে নাজমুস সাকিবকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে লিখিত জবাব না দিলে স্থায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

এছাড়া, সংগঠনের শৃঙ্খলাসংক্রান্ত বিষয় নিষ্পত্তির জন্য একটি তদন্ত উপ-কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাডভোকেট মোস্তফা আজগার শরীফীকে।

নাজমুস সাকিব দীর্ঘদিন ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির রাজনৈতিক জোটের বিরোধিতা করে প্রকাশ্যে বক্তব্য দিয়ে আসছেন। সম্প্রতি বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে দেওয়া এক বক্তব্যের প্রেক্ষাপটে ডাকসু ভিপি সাদিক কায়েমকে ‘বেয়াদব’ বলে সম্বোধন করেন তিনি।

এই ঘটনায় রাজনৈতিক ও পেশাজীবী অঙ্গনে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। নাজমুস সাকিব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। তিনি কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসন থেকে এনসিপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X