সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জের ৫টিতে বিএনপি, একটিতে জামায়াত এগিয়ে

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

সিরাজগঞ্জের ৬টি আসনের মধ্যে ৫টিতে বিএনপি ও একটিতে জামায়াত মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুযারি) রাত ৯টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারি ফলাফল থেকে এসব তথ্য জানা যায়।

বেসরকারি ফলাফলে জানা গেছে, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) বিএনপি মনোনীত প্রার্থী সেলিম রেজা এগিয়ে রয়েছেন। ১০টি ইউনিয়নের ফলাফলে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬৭ হাজার ৮৫ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মওলানা শাহীনূর আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৪ হাজার ৭০৫ ভোট।

সিরাজগঞ্জ-২ (আংশিক সদর ও কামারখন্দ) আসনের বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ আসনের ১৬২টি কেন্দ্রের মধ্যে ৭৪ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে ইকবাল হাসান মাহমুদ টুকু পেয়েছেন ৭১ হাজার ১৪৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত মনোনীত প্রার্থী মুহাম্মদ জাহিদুল ইসলাম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৫৫ হাজার ১১২ ভোট।

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হক বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন। এ আসনের ১৫৮টি ভোটকেন্দ্রের মধ্যে ধানের শীষ প্রতিকে আয়নুল হক পেয়েছেন ৭৫টির ফলাফলে ৯২ হাজার ৮৫০। নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রউফ রিকশা প্রতিকে ৫১ হাজার ৪৬৩ ভোট পেয়েছেন।

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে এগিয়ে জামায়াত মনোনীত প্রার্থী মওলানা রফিকুল ইসলাম খান এগিয়ে রয়েছেন। ১৪৭ কেন্দ্রের মধ্যে ৪০ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে দাঁড়িপাল্লা প্রতিকে তিনি পেয়েছেন ৪০ হাজার ৩৫৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির এম আকবর আলী ধানের শীষ প্রতীক পেয়েছেন ৪০ হাজার ১৭১ ভোট।

সিরাজগঞ্জ-৫ আসনে এগিয়ে রয়েছেন বিএপির আমিরুল ইসলাম খান আলীম। ১৩১টি কেন্দ্রের মধ্যে ৫০টি ফলাফলে ধানের শীষ প্রতীকে আলীম পেয়েছেন ৫৩ হাজার ৮শ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আলী আলম দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৪৫ হাজার ৩৬০ ভোট।

সিরাজগঞ্জ-৬ আসনের বিএনপি প্রার্থী এম এ মুহিত এগিয়ে রয়েছেন। ১৬০টি কেন্দ্রের মধ্যে ৫৩টির বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে মুহিত পেয়েছেন ৬২ হাজার ২৩৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট মনোনীত এনসিপির এস এম সাইফ মুস্তাফিজ শাপলা কলি প্রতীকে পেয়েছেন ৪২ হাজার ৮৭৮ ভোট।

কালবেলা/এমএ/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১০

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১১

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১২

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৩

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৪

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৫

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৬

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৭

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৮

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৯

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

২০
X