কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৬ এএম
অনলাইন সংস্করণ

বিএনপিতেই থাকছেন রাশেদ খাঁন

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঠিক আগে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক পদ ছেড়ে বিএনপি যোগ দেন রাশেদ খাঁন। ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ ও সদরের আংশিক) ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেন তিনি। তবে ভোটে হারলেও রাশেদ খাঁন জানিয়েছেন, তিনি বিএনপির সঙ্গেই রাজনীতি করতে চান।

এই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবু তালেব এক লাখ পাঁচ হাজার ৯৯৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ পেয়েছেন ৭৭ হাজার ১০৪ ভোট। অন্যদিকে রাশেদ খাঁন পেয়েছেন ৫৬ হাজার ২২৪ ভোট।

রাশেদ খাঁন বলেন, ‘গণঅধিকার পরিষদ এবং বিএনপি যৌথভাবে নির্বাচন করেছে। এখন পর্যন্ত দল দুটি একসঙ্গে কাজ করছে। আমি গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক থাকাকালে জাতীয়তাবাদী শক্তির পক্ষেই কাজ করেছি। বিএনপি এবং গণঅধিকার পরিষদের রাজনৈতিক লড়াই একই রকম। যেহেতু বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করেছি, তাই দলটির সাথেই রাজনীতি করতে চাই।’

মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ের আগ মুহূর্তে গত ২৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করে ধানের শীষ পান রাশেদ খাঁন। এর আগে থেকেই ঝিনাইদহ-৪ আসনটি তাকে ছেড়ে দেওয়ার আলোচনা উঠলে স্থানীয় বিএনপিতে প্রতিক্রিয়া দেখা দেয়। এর প্রতিবাদে বিক্ষোভ-মিছিলও করে স্থানীয় বিএনপির একটি বড় অংশ।

এ বিষয়ে রাশেদ খাঁন বলেন, ‘তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছিলেন। যারা তার সিদ্ধান্ত অমান্য করেছে তারা ইতিমধ্যে বিএনপি থেকে বহিষ্কৃত।’ নির্বাচনে তৃণমূল তার সঙ্গে ছিল বলেও তিনি দাবি করেন।

বিএনপির কোনো কমিটিতে এখনো জায়গা না পেলেও রাশেদ জাতীয় পর্যায়ে রাজনীতি করতে আগ্রহী। তিনি বলেন, ‘রাজনৈতিকভাবে আমার যেহেতু জাতীয় পর্যায়ে উত্থান, তাই বাংলাদেশের যেকোনো জায়গায় রাজনীতি করার অধিকার আমার আছে। ঝিনাইদহ আমার নিজ জেলা, সেখানে এবং জাতীয় পর্যায়ে রাজনীতি করব।’

গণঅধিকার পরিষদে ফিরে যাওয়ার সম্ভাবনা নিয়ে রাশেদ খাঁন বলেন, ‘এ ব্যাপারে আমি মন্তব্য করব না। আমি বিএনপির সাথে থেকে রাজনীতি করতে চাই। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত।’ তবে গণঅধিকার পরিষদের বর্তমান নেতাদের সঙ্গে তার সুসম্পর্ক রয়েছে বলে জানান তিনি।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X