কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ এএম
অনলাইন সংস্করণ

মানিকগঞ্জে বিএনপি নেতাকে বহিষ্কার

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের শিবালয়ে এক বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা মাহবুবুল রহমান হারুন তেওতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

রোববার সন্ধ্যায় উপজেলা বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে শিবালয় উপজেলা শাখা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করেছেন তেওতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল রহমান হারুন। এ ঘটনায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুস্পষ্ট প্রমাণ সংগঠনের কাছে রয়েছে।

দলীয় গঠনতন্ত্র, নীতিমালা ও সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শিবালয় উপজেলা বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে তেওতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদসহ সংগঠনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপি'র মনোনীত দলীয় প্রার্থীর বিরুদ্ধে অংশ নেওয়ায় সাংগঠনিক বিধি অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের শৃঙ্খলা ও আদর্শ রক্ষায় ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X