কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৭:২৫ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০৭:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আলহামদুলিল্লাহ সুখবর আসছে : মাসুদ সাঈদী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মাসুদ সাঈদী। ছবি : সংগৃহীত
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মাসুদ সাঈদী। ছবি : সংগৃহীত

পিরোজপুরের স্থগিত হয়ে থাকা সড়ক উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত পুনরায় চালুর আশ্বাস দিয়েছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর তিনি বলেন, প্রয়োজনীয় নির্দেশনা ইতিমধ্যে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৫ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দেওয়া এক বার্তায় তিনি এই তথ্য জানান।

মাসুদ সাঈদী বলেন, পিরোজপুর-১ (সদর, নাজিরপুর ও জিয়ানগর) আসনের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম এবং বন্ধ হয়ে থাকা সড়ক প্রকল্পগুলো নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে প্রায় ৩০ মিনিট সময় নিয়ে তিনি বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

তিনি উল্লেখ করেন, পূর্ববর্তী সরকারের সময় দুর্নীতির কারণে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় ১১টি প্রকল্পের মধ্যে ৮টি বন্ধ হয়ে যায়। এসব প্রকল্প পুনরায় চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে ইতিবাচক সিদ্ধান্ত পাওয়া গেছে।

মাসুদ সাঈদী আরও জানান, বৈঠকে তিনি নাজিরপুর থেকে বৈঠাকাঠা পর্যন্ত ১৭ কিলোমিটার সড়ক দ্রুত নির্মাণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তুলে ধরেন। দুর্নীতির মামলার নিষ্পত্তির অপেক্ষায় না থেকে প্রয়োজনে রাজস্ব বাজেটের আওতায় জরুরি বরাদ্দ দিয়ে কাজ শুরু করার প্রস্তাব দেন তিনি।

তিনি বলেন, পিরোজপুরের সার্বিক সড়ক উন্নয়নের জন্য আরও কিছু প্রস্তাবও প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে। একই বৈঠকে পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্যরাও নিজ নিজ এলাকার সমস্যা তুলে ধরেন।

পোস্টে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, দ্রুতই বন্ধ হয়ে থাকা সড়ক প্রকল্পগুলোর কাজ শুরু হবে এবং পিরোজপুরের উন্নয়নে নতুন অগ্রগতি দেখা যাবে।

বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য আহমেদ সোহেল মঞ্জুর, পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য রুহুল আমিন দুলালসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১০

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১১

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১২

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

১৫

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

১৬

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

১৭

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

১৮

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ  

১৯

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

২০
X