কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৬, ০৫:১৮ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৬, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

ইসলামী আন্দোলনের নতুন কমিটিতে কে কোন দায়িত্বে?

নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম | ছবি: কালবেলা
নতুন কমিটি ঘোষণা করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম | ছবি: কালবেলা

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দলের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। একই সঙ্গে চারজন যুগ্ম মহাসচিব, চারজন সহকারী মহাসচিব এবং কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর মহাসচিবের দায়িত্ব পালনকারী অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদকে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ প্রেসিডিয়ামের সদস্য করা হয়েছে।

শনিবার (২৭ জুন) রাজধানীর বিজয়নগরস্থ ফারস হোটেল অ্যান্ড রিসোর্টসে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে শুরার বিশেষ বৈঠকে নতুন কমিটির ঘোষণা দেন দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

নির্বাচনোত্তর কার্যক্রম পর্যালোচনা, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন এবং ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল নির্ধারণে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই বিশেষ শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়। বৈঠকে ২০২৫-২৬ সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনা এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোনো রাজনৈতিক সংগঠন নয়; বরং শরিয়াহর পূর্ণ অনুসরণ ও বাস্তবায়নই দলের প্রধান লক্ষ্য। শরিয়াহ ও ইসলামকে প্রাধান্য দিয়েই দল রাজনৈতিক কৌশল নির্ধারণ করে। সময় থেকে শিক্ষা নিয়ে দলকে আরও সুসংহত করে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত হতে হবে। দেশের রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক ব্যর্থতায় জাতির প্রত্যাশা পূরণের দায়িত্ব ইসলামী আন্দোলনের ওপর আরও বেড়েছে বলেও তিনি মন্তব্য করেন।

দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে বৈঠক শুরু হয়। পরে যুগ্ম মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বিগত সেশনের সার্বিক প্রতিবেদন, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক সাংগঠনিক প্রতিবেদন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান রাজনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন উপস্থাপনের পর শুরা সদস্যদের পরামর্শক্রমে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে যারা যে দায়িত্বে

আমির

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)

নায়েবে আমির

  • মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম
  • মাওলানা আব্দুল আউয়াল
  • মাওলানা আব্দুল হক আজাদ

মহাসচিব

মাওলানা গাজী আতাউর রহমান

যুগ্ম মহাসচিব

  • প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম
  • হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ
  • শাহ ইফতেখার তারিক
  • মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন

সহকারী মহাসচিব

  • মুফতি সৈয়দ এসহাক মুহাম্মদ আবুল খায়ের
  • মাওলানা আহমাদ আব্দুল কাইয়ুম
  • কে এম আতিকুর রহমান
  • হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ

সদস্য

মাওলানা মাহমুদুল হোসাইন ওয়ালী উল্লাহ (এমপি), মাওলানা লোকমান হোসেন জাফরী, হাজি হারুন অর রশীদ, হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, শেখ আবু তাহের, মুফতি কেফায়েতুল্লাহ কাশফী, অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, হাজি আব্দুর রহমান, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, মুফতি হেমায়েতুল্লাহ কাসেমী, প্রফেসর ড. বেলাল নূর আজীজি, মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হাজি আবুল কাশেম, মুফতি দেলাওয়ার হোসাইন সাকী, শেখ মুহাম্মদ নুরুন নাবী, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, কে এম শরীয়তুল্লাহ, অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, মুফতি মানসুর আহমাদ সাকী, হাজি মুহাম্মদ আমিনুল ইসলাম, মুফতি রেজাউল করীম আবরার, মুফতি শামসুদ্দোহা আশরাফী, হাজি মুহাম্মদ আল ইকবাল, হাজি মুহাম্মদ সেলিম মাহমুদ, প্রভাষক মাওলানা আলমগীর হোসাইন তালুকদার, কে এম বেলাল হোসাইন, মাওলানা শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, মুহাম্মদ আব্দুজ জলিল, মুহাম্মদ আল-আমীন (ঠাকুরগাঁও), ইঞ্জিনিয়ার শেখ মারুফ এবং এম এম কামাল হোসাইন (ভোলা)।

বৈঠকে জানানো হয়, ঘোষিত কেন্দ্রীয় কমিটির সদস্যদের মধ্যে পরবর্তীতে দফতর বণ্টন করা হবে। এছাড়া দলের প্রতি দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদকে প্রেসিডিয়ামের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং শুরা অধিবেশনে তাকে বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন শর্ত ইরানের

চীন-মিয়ানমার-বাংলাদেশ করিডর নিয়ে যে তথ্য দিলেন পররাষ্ট্রমন্ত্রী

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা / ‘এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকি’

১৬ জেলায় জনবল নিয়োগ দিচ্ছে ব্র্যাক, আবেদন অনলাইনে

রাজধানীতে অভিযান, গ্রেপ্তার ৬৩

চট্টগ্রাম কারাগারে যুবলীগ নেতার মৃত্যু  / সুরতহালে আঘাত বা নির্যাতনের আলামত মেলেনি : এসপি মাসুদ

ড্রয়ের পর হাতে লেখা ‘নোট’ রেখে ড্রেসিংরুম ছাড়ল ইরান

হাত দিয়ে টান দিতেই উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং, কাজ বন্ধ করল এলজিইডি

পাকিস্তানের শান্তি নষ্টের চেষ্টা করছে ভারত: শেহবাজ শরিফ 

চীনা ব্যবসায়ীদের প্রধানমন্ত্রীর চ্যালেঞ্জ, যে তথ্য দিলেন বিডা চেয়ারম্যান

১০

করিডোরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় ট্রাকে করে চীনে পণ্য পৌঁছাবে: বাণিজ্যমন্ত্রী

১১

ইনানী সৈকতে প্রবল ঢেউয়ে ভেসে গেলেন পর্যটক

১২

বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়ান স্বামী, প্রতিবাদ করায় স্ত্রীকে হত্যা

১৩

জাহানারা ইমামকে নিয়ে ‘কটূক্তি’ রাকসু নেতার

১৪

রাতের আঁধারে কারা কেটে নিল সড়ক বিভাজকের গাছ

১৫

কোন কৌশলে ব্রাজিলকে আটকাবে, কঠিন ‘ছক’ জাপানের

১৬

যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

১৭

সংসদে রফিকুল ইসলাম খান / ‘বাজেটে গরিবের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হয়েছে’

১৮

অনুদানের তালিকায় নড়াইলের জামায়াত এমপির মেয়ের নাম

১৯

সৌদি-মিসরের যৌথ স্যাটেলাইট প্রকল্প, নজরদারির আতঙ্কে ইসরায়েল

২০
X