কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৫:০৮ পিএম
অনলাইন সংস্করণ
অধ্যক্ষ ইউনুছ আহমাদ

দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয়

সভায় বক্তব্য দেওয়ার সময় ইসলামী আন্দোলন মহাসচিব | ছবি : কালবেলা
সভায় বক্তব্য দেওয়ার সময় ইসলামী আন্দোলন মহাসচিব | ছবি : কালবেলা

দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি সক্রিয় বলে দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের (আইএবি) মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি বলেন, ‘দেশকে অস্থিতিশীল করতে একটি পরাজিত অপশক্তির অপতৎপরতা লক্ষ্য করা যাচ্ছে; যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এ অবস্থায় প্রশাসনকে সজাগ থাকতে হবে। পাশাপাশি দেশপ্রেমিক নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।’

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ‘চলমান পরিস্থিতিতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বীর মুক্তিযোদ্ধাদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইসলামী মুক্তিযোদ্ধা প্রজন্ম পরিষদ বাংলাদেশ এই সভার আয়োজন করে।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, ‘স্বাধীনতার অর্ধশতাব্দী পেরিয়ে গেলেও আমরা এখনো প্রকৃত স্বাধীনতার স্বাদ খুঁজে ফিরি। বন্ধু রাষ্ট্রের অবন্ধু সুলভ আচরণ আমাদের হতাশ করছে। সাম্প্রতিককালে পুশইনের নামে নতুন এক ষড়যন্ত্রের শিকার আমরা। এ নিয়ে রাষ্ট্রকে যথাযথ পদক্ষেপ নিতে হবে।’

পুশইন ঠেকাতে বিজিবি ও সীমান্ত এলাকার সাহসী সন্তানদের রাতজাগা পাহারাদারীর প্রসংশা করে মহাসচিব বলেন, ‘এমন সাহসী সন্তানেরাই একাত্তরে দেশ স্বাধীন করেছে এবং চব্বিশে স্বৈরাচারের পতন ঘটিয়েছে। আগামীদিনে দেশের বিরুদ্ধে যেকোনো চক্রান্ত মোকাবিলায় দেশপ্রেমিক সাহসী বীর সন্তানদের জাগ্রত থাকার আহবান জানান তিনি।’

ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজি আবুল কাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য পেশ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহপ্রচার ও দাওয়াহ সম্পাদক মাওলানা কেএম শরীয়াতুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা হাজি আবদুল ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনসহ মুক্তিযোদ্ধা নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশ-সেনার সতর্ক পাহারা, দেখা মেলেনি আ.লীগ নেতাকর্মীদের

ইউরোপে তীব্র তাপপ্রবাহে বিদ্যুৎ গ্রিডে চাপ, ব্ল্যাকআউট ও দাম বৃদ্ধির শঙ্কা

ডেঙ্গুসহ মশাবাহিত সব রোগ প্রতিরোধে উচ্চপর্যায়ের ‘টাস্কফোর্স’ গঠন

মামলা জটে আটকে ৩২৫০০ প্রধান শিক্ষকের নিয়োগ: শিক্ষামন্ত্রী

কেন পাকিস্তান সফরে গেলেন ইরানের প্রেসিডেন্ট?

নিরাপদ খাদ্যের লড়াইয়ে গণমাধ্যম : এফওপিএল নিয়ে সাংবাদিক কর্মশালা

নারী মাদককারবারিকে পুলিশে দিল ছাত্রদল

চট্টগ্রামে ডেঙ্গু ঝুঁকিতে তিন স্কুলের দেড় হাজার শিক্ষার্থী

সংসদ সদস্যদের প্রতি স্পিকারের কড়া নির্দেশনা

ডেঙ্গু মোকাবিলায় শ্রীলঙ্কায় সেনা মোতায়েন

১০

মেসিকে বাড়তি সুবিধা দিচ্ছে ফিফা!

১১

পানি পান করে হাসপাতালে ৩২ শিক্ষার্থী

১২

হোয়াইট হাউসে হামলার ষড়যন্ত্র, এফবিআইয়ের জালে আরও দুজন

১৩

কাউকে গ্রেপ্তারের আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করুন : মেয়র শাহাদাত

১৪

সিএনএনের বিশ্লেষণ / তেলের দাম কি এখন চীনের ওপর নির্ভর করবে?

১৫

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

১৬

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কড়া সতর্কতা

১৭

শূন্য পদে শিক্ষক নিয়োগ দিতে না পারার কারণ জানালেন মন্ত্রী

১৮

বেলারুশকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত রাশিয়া

১৯

বিশ্বকাপের নকআউটে উঠেছে যেসব দল, বিদায় নিশ্চিত যাদের

২০
X