কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ১১:৫৪ এএম
আপডেট : ২০ অক্টোবর ২০২৩, ০১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

‘সমাবেশের নামে সন্ত্রাসবাদ করলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাবে’

খামারবাড়িতে শারদীয় দুর্গোৎসব উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
খামারবাড়িতে শারদীয় দুর্গোৎসব উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

দেশের মানুষ জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ পছন্দ করে না। সমাবেশের নামে বিএনপি জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ করলে জনবিচ্ছিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) রাতে খামারবাড়িতে শারদীয় দুর্গোৎসব ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

দুর্গাপূজার আগমন নিয়ে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, আমাদের দেশের অস্থিতিশীল পরিস্থিতি শান্ত করার জন্য মা দুর্গা আসছে। আমাদের যে অস্থির পরিবেশ, অনেকে অনেক রকম হুমকি-ধমকি দিচ্ছে, সেটা বাদ দিয়ে মা দুর্গার আশীর্বাদে একটি শান্তির বাংলাদেশ তিনি করে দেবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতে হিন্দুদের পূজায়, মুসলমানদের ঈদে আমরা সবাই সবার উৎসবে যেতাম। সবাই সবার আনন্দে ভাগিদার হতাম। মাঝখানে যখন আমাদের সরকার এলো না, তখন আমাদের এই চর্চার, এই সংস্কৃতিটা হারিয়ে ফেলেছিলাম। আবারও ক্ষমতায় এসে বঙ্গবন্ধুকন্যা অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে কাজ করছেন।

পূজামণ্ডপের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, মণ্ডপে গত কয়েক বছর যেহেতু কিছু ঘটনা ঘটেছে, পূজার শেষে কিংবা শুরুতে, এ জন্য আমরা স্থায়ী আনসার দিয়েছি, পুলিশ থাকবে, সবাই থাকবে। পূজামণ্ডপে চারদিকে সিসি ক্যামেরা থাকে এবং পর্যাপ্ত ভলান্টিয়ার থাকে, প্রতিটি মণ্ডপের পক্ষ থেকে সেটি করা হয়েছে। কোনো ধরনের নাশকতা যাতে না হয়, আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি ও কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলের জয়ে মাথা ন্যাড়া, কথা রাখলেন আর্জেন্টিনা সমর্থক রাফি

যুক্তরাষ্ট্র ও ইরানের এমওইউ নিয়ে হোয়াইট হাউসের বার্তা

বিশ্ব শরণার্থী দিবস ২০২৬ : ‘যতক্ষণ না সবাই নিরাপদ’

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

শেষ হলো আন্তর্জাতিক দৌড় প্রতিযোগিতার ৩য় আসর

পেনশনে বড় সুখবর: ৫ বছর চাকরিতেই সুবিধা, সর্বোচ্চ হার ৯০ শতাংশ

মানবতাবিরোধী অপরাধের মামলার চাপ সামলাতে বাড়তে পারে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর

হবিগঞ্জে গ্যাসের সন্ধান, চলছে অনুসন্ধান

বাড়িঘর তলিয়ে যাওয়ার পর পরিদর্শনে পাউবোর নির্বাহী প্রকৌশলী

১০

আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় অভিযোগ সমর্থকের

১১

দ্বিতীয় বিয়ে গোপন রাখার কারণ ব্যাখ্যা করলেন মামুনুল হক

১২

টানা দুই দফা বড় পতনে কত হলো স্বর্ণের দাম

১৩

ভেনিসে হামলার শিকার বাংলাদেশি রাকিবের মৃত্যু

১৪

পাকিস্তানে জোড়া বিস্ফোরণে নিহত ৭

১৫

নারায়ণগঞ্জের রিসোর্টে সেদিন কী ঘটেছিল, জানালেন মামুনুল হক

১৬

যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলের টানা হামলা

১৭

চাঁপাইনবাবগঞ্জে ২০ জনকে পুশ-ইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১৮

সরকারি হাসপাতালে টিকিট বাণিজ্য

১৯

ন্যায়বিচারের স্বার্থে তাড়াহুড়ো করে বিচার করতে চাই না : চিফ প্রসিকিউটর

২০
X