কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৪৭ পিএম
আপডেট : ২৫ জানুয়ারি ২০২৪, ০৯:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা কারামুক্ত

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। ছবি : সংগৃহীত

দীর্ঘ ৭৬ দিন পর কারামুক্ত হলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের শীর্ষ নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।

এর আগে গত ১১ নভেম্বর বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ১২ দলীয় জোটের আলোচনা সভা শুরুর আগে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।

ওই সভায় যোগ দিতে সেগুনবাগিচায় যান এহসানুল হুদা। পরে বিকেল সোয়া ৩টার দিকে রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়।

প্রসঙ্গত, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠা ও সরকার পতনের দাবিতে গত ২৮ অক্টোবর ঢাকার নয়া পল্টনে বিএনপির সমাবেশের দিন কাকরাইল ও বিজয়নগর এলাকায় পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনসহ বিভিন্ন সরকার স্থাপনায় হামলা হয়।

পরে এ ঘটনায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করে পুলিশ।

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদাকে ছয় দিনের রিমান্ডে নেয় পুলিশ। অতঃপর বৃহস্পতিবার তিনি জামিনে কারামুক্ত হলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১০

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১১

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১২

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৩

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৪

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৫

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৬

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৭

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৮

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৯

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

২০
X