ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৪, ০২:১২ এএম
আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০২:১৮ এএম
অনলাইন সংস্করণ

মিনি হাসপাতালে জাতীয় দল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ওয়েস্ট ইন্ডিজ বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে মিনি হাসপাতালে পরিণত হয়েছে বাংলাদেশ জাতীয় দল। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ও তাওহীদ হৃদয়—সবাই চোটের সঙ্গে লড়ছেন এখন। ওয়ানডে সিরিজে তিনজনকেই না পাওয়ার সম্ভাবনা বেশি বলে জানা গেছে।

একই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজেও নাজমুল হোসেন ও হৃদয়কে সবকয়টি ম্যাচে পাওয়ার ব্যাপারে থেকে যাচ্ছে শঙ্কা। বিসিবির একটি সূত্র জানিয়েছে, আপাতত তিনজনকেই বিবেচনার বাইরে রেখে ওয়ানডে সিরিজের দল তৈরির কাজ চালিয়ে যাচ্ছেন নির্বাচকরা। দু’একদিনে মধ্যেই ঘোষণা হতে পারে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল।

আগে থেকেই চোটের সঙ্গে লড়ছেন মুশফিক ও নাজমুল হোসেন। উইন্ডিজের বিপক্ষে মুশফিকের আর খেলা হচ্ছে না। নাজমুলের প্রথম দুই স্ক্যান রিপোর্ট বলছে ওয়ানডে সিরিজে খেলার সম্ভাবনা নেই তার। তবে টি-টোয়েন্টিতে খেলতে পারবেন কী না, সেটা নির্ভর করছে তৃতীয় ধাপে করা স্ক্যানের রিপোর্টের ওপর। ঠিক কবে নাগাদ সেটা করা হবে, তাও এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তবে শনিবার (৩০ নভেম্বর) মিরপুরের একাডেমি মাঠে আধঘণ্টার মতো ফিল্ডিং করতে দেখা যায় নাজমুলকে। যদিও এটা রিহ্যাবেরই একটি অংশ বলে জানা গেছে। তৃতীয় পরীক্ষার আগে পুরোপুরি কোনো কিছুই নিশ্চিত নয়।

নতুন করে চোট পেয়েছেন হৃদয়। অনুশীলন করতে গিয়ে কুঁচকিতে পাওয়া চোট নিয়ে বগুড়া থেকে শনিবার মিরপুরে এসেছিলেন তিনি। চোটের পরিস্থিতি পরিষ্কার হতে বিকেলে ম্যাগনেটিক রেজোন্যান্স ইমেজিং (এমআরআই) করা হয়েছে তরুণ এই ব্যাটারের।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের খেলা সম্ভাবনা নেই হৃদয়ের। একই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে খেলা হবে কী না, সেটাও নির্ভর করছে রিপোর্টের ওপর। তবে চোটের অবস্থা মোটেও স্বস্তির বার্তা দিচ্ছে না বলেও জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালাবদ্ধ ঘর থেকে মায়া হরিণ উদ্ধার

সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করল বিজিবি

মেসির টানা ৭, রোনালদোর ৬, জার্মানির ৭-১ গোলের জয়সহ প্রথম রাউন্ডে যত রেকর্ড

টিউশনি না পেয়ে শরবতের দোকান, অভাব জয় বিশ্ববিদ্যালয় ছাত্রের

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল যুক্তরাজ্য

চাঁদা না দেওয়ায় বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

‘বাংলাদেশকে সত্যিই ভালোবাসি, তাদের সমর্থন অসাধারণ’— এমি মার্টিনেজ

ফ্যাসিস্ট ও অন্তর্বর্তী সরকারের অবহেলায় হামে শিশু মারা গেছে : নাসিক প্রশাসক

১০

পাগলা মসজিদে মিলল রেকর্ড টাকা

১১

‘স্বল্প সময়ে জনকল্যাণমুখী-সাহসী বাজেট দিয়েছে সরকার’

১২

যে কারণে ইসলামি ব্যাংকিং প্রয়োজন

১৩

ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের নতুন হামলা

১৪

হারারেতে টস হেরে ব্যাটিংয়ে টাইগাররা

১৫

যে তিন অভিযোগে সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড

১৬

কক্সবাজারে সড়কে ঝরল ২ যুবকের প্রাণ

১৭

হ্যান্ডকাফসহ পালিয়ে যাওয়া আ.লীগ নেতা ফের গ্রেপ্তার

১৮

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চাকরির সুযোগ, বেতন ৪০ হাজার

১৯

গ্রুপ পর্বেই বিদায়, সাথে সাথেই দুই বারের বিশ্বচ্যাম্পিয়নদের চার্টার্ড ফ্লাইট বাতিল

২০
X