কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:২১ এএম
অনলাইন সংস্করণ

মধ্যরাতে হাদিকে নিয়ে নাহিদের আবেগঘন পোস্ট

ওসমান হাদি ও  নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত
ওসমান হাদি ও নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করেছে দুর্বৃত্তরা। এবার এ ঘটনায় হাদিকে নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (১২ ডিসেম্বর) রাত আড়াইটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভেরিফায়েড ফেসবুকের পোস্টে নাহিদ ইসলাম লিখেছেন, ‘ভাই হাদি, আমরা আপনাকে রক্ষা করতে পারিনি। আপনি এই দেশের জন্য দাঁড়িয়েছিলেন, আর আমরা আপনাকে রক্ষা করতে ব্যর্থ হয়েছি। জুলাইয়ের জন্য, মর্যাদা ও ন্যায়ের জন্য আপনি নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিলেন।

তিনি লিখেছেন, কিন্তু আমরা জুলাইয়ের প্রজন্মকে এক করতে পারিনি। সেই তরুণরা যারা সাহসী ছিল, ক্ষুব্ধ ও আশাবাদীও ছিল। যারা একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চেয়েছিল। আমরা তাদের ঐক্য ধরে রাখতে পারিনি। আমরা সময় নষ্ট করেছি, রাজনৈতিক ভুল করেছি। আর তার মূল্য দিতে হয়েছে জনগণকে।

এনসিপির এ নেতা আরও লিখেছেন, জুলাইয়ে আমাদের ভাই-বোনদের হত্যা করা হয়েছিল। তারা ক্ষমতা, দল বা পদ-পদবির জন্য প্রাণ দেননি। তাদের হত্যা করা হয়েছিল, কারণ তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিল এবং বিশ্বাস করেছিল—বাংলাদেশ ভিন্ন হতে পারে।

নাহিদ ইসলাম লিখেছেন, আমরা জুলাই থেকে সরে দাঁড়াব না। আমরা চাপে আছি, আমরা আহত, কিন্তু আমরা এখনও দাঁড়িয়ে আছি। এই সংগ্রাম আমরা চালিয়ে যাব—যাতে আপনার সন্তানসহ এ দেশের প্রতিটি শিশু মর্যাদার সঙ্গে বাঁচতে পারে।

পোস্টে তিনি লিখেছেন, আমরা আমাদের ব্যর্থতার দায় স্বীকার করছি। গত দেড় বছরে ইতিহাস আমাদের কাছ থেকে যা চেয়েছিল, আমরা তা করতে পারিনি—এ কথা আমরা মানছি। তবে পিছু হটা কোনো বিকল্প নয়।

এনসিপির আহ্বায়ক আরও লিখেছেন, আপনি যেমন বলেছেন, শত্রুদের প্রতিও আমরা ন্যায়বিচার চর্চা করব। কিন্তু ফ্যাসিবাদের জন্য কোনো ক্ষমা নেই। যারা এই দেশকে ধ্বংস করেছে, নির্যাতনকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এবং হাজারো মানুষকে হত্যা করেছে, তাদের জন্য এক ইঞ্চি ক্ষমাও নেই।’

পরিশেষে তিনি লিখেছেন, আমাদের মাঝে ফিরে আসুন, ভাই। মানুষের কাছে, সেই আন্দোলনের কাছে ফিরে আসুন—যার পক্ষে আপনি দাঁড়িয়েছিলেন। আমরা অপেক্ষা করছি। আমরা জীবন হারাতে পারি, কিন্তু জুলাইকে কখনো ছেড়ে দেব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X