কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৮:০৮ পিএম
অনলাইন সংস্করণ

‘উপদেষ্টা হওয়ার কালে দোসর ভালো লাগে, এখন লাগে না’

২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পাশে মিডিয়া ব্যক্তিত্ব ও চিকিৎসক আবদুন নূর তুষার। পুরোনো ছবি
২০২৪ সালের ৮ আগস্ট রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পাশে মিডিয়া ব্যক্তিত্ব ও চিকিৎসক আবদুন নূর তুষার। পুরোনো ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের উপস্থিতিতে নজিরবিহীন বিক্ষোভ, ‘জুলাইয়ের গাদ্দার’ প্ল্যাকার্ড প্রদর্শন এবং বিরোধী দলগুলোর ওয়াক আউটের ঘটনা ঘটেছে।

এই উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও চিকিৎসক আবদুন নূর তুষার। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও বৈপরীত্য নিয়ে তার একটি ফেসবুক পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়েছে।

সংসদের অভ্যন্তরে রাষ্ট্রপতিকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ফেসবুকে আবদুন নূর তুষার লিখেছেন, ‘উপদেষ্টা হওয়ার কালে- দোসর ভালো লাগে - এখন লাগে না।’ তার এই সংক্ষিপ্ত কিন্তু তীক্ষ্ণ মন্তব্যটি মূলত ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকার গঠন এবং বর্তমান সংসদের অবস্থানের মধ্যকার অমিলকে নির্দেশ করেছে বলে নেটিজেনরা মনে করছেন।

বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দিতে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ডায়াসের দিকে এগোতেই বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা স্লোগান দিতে শুরু করেন। তাদের হাতে থাকা প্ল্যাকার্ডে ‘জুলাইয়ের গাদ্দার’ এবং জুলাই বিপ্লবের চেতনা বিরোধী অবস্থানের অভিযোগ সংবলিত লেখা দেখা যায়। প্রতিবাদের একপর্যায়ে তারা রাষ্ট্রপতির ভাষণ বয়কট করে সংসদ কক্ষ থেকে ওয়াক আউট করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তুষারের মন্তব্যের পেছনে রয়েছে ২০২৪ সালের ৮ আগস্টের প্রেক্ষাপট। সেই সময় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ও ছাত্র আন্দোলনের প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বর্তমান রাষ্ট্রপতির কাছেই শপথ গ্রহণ করেছিলেন। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার ভিত্তিতেই তখন সরকার গঠিত হয়েছিল। অথচ আজ সেই একই রাষ্ট্রপতির উপস্থিতিকে ‘অগ্রহণযোগ্য’ দাবি করে বিক্ষোভ দেখাচ্ছে সংসদের অংশীজনরা। এই দুই সময়ের বিপরীতধর্মী অবস্থানকেই আবদুন নূর তুষার তার পোস্টে ইঙ্গিত করেছেন।

এর আগে, সকাল ১১টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অধিবেশন শুরু হয়। শুরুতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বক্তব্য দেন এবং প্রবীণ সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে অধিবেশনের সভাপতি হিসেবে মনোনীত করেন। রাষ্ট্রপতির উপস্থিতিতে হট্টগোল শুরু হলে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং অধিবেশন পুনরায় শুরু হয়।

কালবেলা/এমএ/আরএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১০

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১১

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১২

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৩

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৪

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৫

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৭

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৮

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৯

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

২০
X