বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ জুন ২০২৬, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

বিএনপি নেতা রাশেদ খান। ফাইল ছবি
বিএনপি নেতা রাশেদ খান। ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান। রোববার (২৮ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি দাবি করেন, গণঅভ্যুত্থানের পর দেশে যে পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছিল, তা গলা টিপে হত্যা করেছেন ইউনূস।

পোস্টে রাশেদ খান লিখেন, গণঅভ্যুত্থানের পরে যে পরিবর্তনের সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, দল গঠন করতে গিয়ে সেটিকে ডক্টর মুহাম্মদ ইউনূস গলা টিপে হত্যা করেছেন। ১৮ মাসের পুরোটা সময় ডক্টর মুহাম্মদ ইউনূস কাটিয়েছে এনসিপি গঠন করার পিছনে। এনসিপির শাপলা কলি প্রতীকটা পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের অঙ্কন করে দেওয়া।

তিনি আরও লিখেন, ডক্টর মুহাম্মদ ইউনূস একজনকে কথিত মাস্টারমাইন্ড হিসেবেও বিশ্ব দরবারে তুলে ধরে জাতির সাথে প্রতারণা করেছেন। তার সাথে যতবার বৈঠকের সুযোগ হয়েছে, আমি তার ও তার সরকারের সমালোচনা করেছি। আমি কাছ থেকে দেখেছি, ডক্টর মুহাম্মদ ইউনূসের মিষ্টি কথার আড়ালে সংকীর্ণ মানসিকতা।

ফেসবুক পোস্টে রাশেদ খান আরও অভিযোগ করেন, ড. ইউনূস নির্বাচন দিতে সম্মত ছিলেন না এবং বিএনপিকে জনগণের কাছে কালার (বিতর্কিত) করার চেষ্টা করেছেন। তবে সেই চেষ্টা সফল হয়নি বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, ‘বিএনপি গণমানুষের দল। বরং ১৮ মাসে জাতির সামনে তার (ইউনূস) মুখোশ উন্মোচিত হয়েছে।’

পোস্টের শেষাংশে তিনি ড. ইউনূসকে ‘মিষ্টিভাষী ভিলেন’ বলে উল্লেখ করে তিনি বলেন, যারা তাকে (ইউনূস) নায়ক মনে করেন, আমি তাদের বলবো, আপনার ভুল। তার স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও পেশাগত জীবনের বন্ধুদের জিজ্ঞেস করলেই তার সম্পর্কে জানতে পারবেন। তিনি তার লোভ সংবরণ করতে পারেননি। তরুণদের ব্যবহার করে রাষ্ট্রের শীর্ষ পদে থেকে ব্যবসা বাণিজ্য প্রসারে তিনি সর্বোচ্চ সুবিধা নিয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফ সীমান্তে ভেসে আসছে বিস্ফোরণের শব্দ

৩য় দফায় পেছাল শিশু আসমা ধর্ষণ-হত্যার রায়

ছয় আর্জেন্টাইনের মধ্যে রইল বাকি চার

শ্রমিক দল নেতাকে কুপিয়ে হত্যা

সবুজায়নের অঙ্গীকারে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

পেলের রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় হ্যারি কেইন

ধর্ষণের ১৪ বছর পর রায়, দুই যুবকের ফাঁসির আদেশ

বিএসইসি’র প্রধান কার্যালয়ে শিল্প সচিবের সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজধানীতে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

সুফিয়া কামাল হলে ছাত্রদলের ফল উৎসব

১০

৩৩টি বিয়ে নিবন্ধনে স্বাক্ষরে অনিয়ম, কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

১১

প্রতারণা মামলায় এসএমপির সহকারী কমিশনার কারাগারে

১২

শাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডের জয়

১৩

শিবির নেতা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আসছে টানা ৪ দিনের ছুটির সুযোগ

১৫

পুলিশকে ‘ইট দিয়ে আঘাত করে’ আসামি ছিনতাইয়ের অভিযোগ

১৬

ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চাইলেন ব্যবসায়ীরা

১৭

'ভয়ে’ পেনাল্টি নিতে রাজি হননি জার্মানির ৪ ফুটবলার

১৮

টানলেই উঠে যাচ্ছে কার্পেটিং, ক্ষুব্ধ এলাকাবাসী

১৯

শেখ হা‌সিনাকে ফেরানোর অগ্রগ‌তি নিয়ে যে তথ্য জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
X