স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৬, ০২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

সাইফের পর সাজঘরে তানজিদ–পারভেজ, শুরুতেই বিপাকে বাংলাদেশ

১০ বলে ৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত
১০ বলে ৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের অলিখিত ফাইনালে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়েছে বাংলাদেশ। মাত্র ৩৫ রানের মধ্যেই প্রথম সারির তিন উইকেট হারিয়ে ফেলেছে টাইগাররা।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ১৬ রান করেই সাজঘরে ফিরে যান বাংলাদেশের উদ্বোধনী ব্যাটার সাইফ হাসান। উইকেটটি তুলে নেন কিউই বেলার জেইডেন লেনক্স। নিজের করা প্রথম বলেই উইকেট তুলে নেন তিনি। অফ স্টাম্পের বাইরে ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতে সাইফ ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে বড় শট খেলতে চেয়েছিলেন। কিন্তু টাইমিং গড়বড় হওয়ায় ধরা পড়েন টিম রবিনসনের হাতে।

এরপর সুবিধে করতে পারেননি আরেক উদ্বোধনী ব্যাটার তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমনও। সমর্থকদের হতাশ করে টানা দুই বলে প্যাভিলিয়নের পথ ধরেন তারা। ১০ বলে ৬ রান করে নাথান স্মিথের বলে বোল্ড হন তানজিদ। পরের বলেই রানের খাতা খুলার আগে আউট হয়ে যান বাঁহাতি ব্যাটার পারভেজ হোসেন ইমন। ফলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ৩ উইকেট হারিয়ে ৪৫ রান সংগ্রহ করে বাংলাদেশ। এই মুহুর্তে ব্যাট করছেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস এবং তাওহীদ হৃদয়।

বাংলাদেশ-নিউজিল্যান্ড তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে আজ শনিবার মিরপুর স্টেডিয়ামে টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। এই ম্যাচে ১ পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। কিউইদের বিপক্ষে প্রথম ম্যাচে দারুণ এক জয় পেয়েছিল বাংলাদেশ। পরের ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। সিরিজে তাই এখনও ১-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা। এই ম্যাচে জিততে পারলে হবে সিরিজ জয়। হেরে গেলেও সিরিজ হারছে না, হবে ড্র।

অন্যদিকে বাংলাদেশ সফরে এসে এখন পর্যন্ত প্রথম ওয়ানডে বাদে আর কোনো ম্যাচে জিততে পারেনি নিউজিল্যান্ড। সফরের শেষ ম্যাচটাতে এসে দারুণ একটা জয় পেতেই চাইবে কিউইরা। একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তানজিম হাসান সাকিবের বদলে খেলছেন মোহাম্মদ সাইফউদ্দিন। অন্যদিকে নিউজিল্যান্ড এনেছে দুইটি পরিবর্তন। বেন লিস্টার এবং ম্যাট ফিশারের বদলে একাদশে ঢুকেছেন জেডন লেনক্স এবং বেন সিয়ার্স।

কালবেলা/জিএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X