স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৮:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলের মাঝেই অবিশ্বাস্য মূল্যে বিক্রি হলো সূর্যবংশীর রাজস্থান

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের মধ্যে এই বিক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ছবি : সংগৃহীত
২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের মধ্যে এই বিক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ হবে। ছবি : সংগৃহীত

আইপিএল ইতিহাসে অন্যতম বড় পটপরিবর্তন ঘটে গেল। ২০ হাজার কোটি টাকার (১.৬৫ বিলিয়ন মার্কিন ডলার) অবিশ্বাস্য মূল্যে বিক্রি হয়ে গেল রাজস্থান রয়্যালস। দলটির নতুন মালিক হিসেবে নাম লেখালেন ভারতের প্রখ্যাত শিল্পপতি তথা স্টিল টাইকুন লক্ষ্মী মিত্তাল এবং সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালা। আজ রোববার এক যৌথ বিবৃতিতে এই মালিকানা হস্তান্তরের খবর নিশ্চিত করা হয়েছে।

নতুন এই কনসোর্টিয়ামে মিত্তাল পরিবারের হাতে থাকবে সিংহভাগ ৭৫ শতাংশ শেয়ার। আদর পুনাওয়ালা ধারণ করবেন ১৮ শতাংশ। বর্তমান মালিক মনোজ বাদালেসহ পুরনো বিনিয়োগকারীদের হাতে থাকবে অবশিষ্ট ৭ শতাংশ।

শুধু আইপিএলের রাজস্থান রয়্যালসই নয়, এই চুক্তির আওতায় দক্ষিণ আফ্রিকার এসটি২০ লিগের পার্ল রয়্যালস এবং ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের বার্বাডোজ রয়্যালস-এর মালিকানাও মিত্তাল-পুনাওয়ালা জুটির হাতে যাচ্ছে। ২০০৮ সালে আইপিএলের শুরুতে মনোজ বাদালের ‘ইমার্জিং মিডিয়া’ মাত্র ৬৭ মিলিয়ন ডলারে রাজস্থান রয়্যালস কিনেছিল। ১৮ বছরের ব্যবধানে দলটির মূল্য বেড়েছে প্রায় ৫৮ গুণ!

গত মার্চ মাসে একটি মার্কিন কনসোর্টিয়াম (যাতে এনএফএল দল ডেনভার ব্রঙ্কোস ও ডেট্রয়েট লায়ন্সের মালিকরা ছিলেন) ১.৬৩৫ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়ে প্রায় চুক্তি পাকা করে ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্তে লক্ষ্মী মিত্তালের নেতৃত্বাধীন গ্রুপ সেই প্রস্তাবকে ছাড়িয়ে গিয়ে মালিকানা ছিনিয়ে নেয়। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেডের সহ-মালিক আব্রাম গ্লেজার এবং আদিত্য বিড়লা গ্রুপও এই দৌড়ে ছিল।

লক্ষ্মী মিত্তালের জন্ম রাজস্থানের সাদুলপুরে। নিজের জন্মভূমির দলের মালিকানা পেয়ে উচ্ছ্বসিত এই বিলিয়নেয়ার। তিনি বলেন, ‘আমি ক্রিকেট খুব ভালোবাসি এবং আমার পরিবার রাজস্থানের। তাই আইপিএলের কোনো দল বেছে নেওয়ার সুযোগ থাকলে আমি সব সময় রাজস্থান রয়্যালসের সাথেই থাকতে চাইব।’

২০২৬ সালের তৃতীয় প্রান্তিকের মধ্যে এই বিক্রয় প্রক্রিয়া সম্পূর্ণ হবে। নতুন বোর্ডে লক্ষ্মী মিত্তালের পাশাপাশি থাকবেন তার ছেলে আদিত্য মিত্তাল ও মেয়ে ভানিষা মিত্তাল-ভাটিয়া। এছাড়াও থাকছেন আদর পুনাওয়ালা এবং মনোজ বাদালে।

বর্তমান মালিক মনোজ বাদালে জানিয়েছেন, নতুন মালিকদের ক্রিকেট নিয়ে আবেগ এবং রাজস্থানের প্রতি টান দলটিকে সাফল্যের শিখরে নিয়ে যাবে। তরুণ প্রতিভা অন্বেষণ এবং বিশ্বমানের দল গড়ার যে ঐতিহ্য রাজস্থানের রয়েছে, তা বজায় রাখাই হবে নতুন মালিকপক্ষের প্রধান লক্ষ্য।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এন্ড্রু কিশোরের মৃত্যুবার্ষিকী আজ, ছয় বছর পরও অমলিন প্লেব্যাক সম্রাট

লন্ডনে বিশ্ব আশেকে রাসুল (সা.) সম্মেলন অনুষ্ঠিত

টানা বৃষ্টিতে প্লাবিত কক্সবাজারের নিম্নাঞ্চল, ভূমিধস ও পানিবন্দী হাজারো মানুষ

অক্টোবর ধরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি: ইসি মাছউদ

আলি খামেনির দেখানো পথেই ইরান এগিয়ে যাবে: পেজেশকিয়ান

ফেনী নদীর বালু লুট, প্রতিবাদ করায় নারীকে কুপিয়ে হত্যার হুমকি

হলিডে ইন ঢাকা সিটি সেন্টার আবারও আনছে ‘বাংলার রসনা বিলাস ২.০’

ফজরের নামাজের জন্য সময়মতো ঘুম থেকে ওঠার কার্যকরী ১২ উপায়

অতিরিক্ত বিলের কারণ ও সমাধানের উপায় জানালেন বিদ্যুৎ সচিব

৭.৭ সুপার সেভিংস সেলে ছাড়-পুরস্কারসহ অফারে কেনাকাটার সুযোগ

১০

জজ-নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি, ৩২ লাখ টাকার সম্পদ লুট

১১

সরকারি কোষাগারে বেতনের ১০ শতাংশ রাখেন প্রধানমন্ত্রী, মন্ত্রীদেরও অনুরোধ

১২

কক্সবাজারে পাহাড়ধসে রোহিঙ্গাসহ নিহত ৯

১৩

স্ত্রীকে হত্যা করে উঠানেই পুঁতে রাখেন স্বামী, ১৯ দিন পর বেরিয়ে এলো লাশ

১৪

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৫

ইংল্যান্ডের জয়ের পর ক্যাপ্টেন কেনের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প 

১৬

স্পেন-পর্তুগাল ম্যাচ জিতবে কে, ভবিষ্যদ্বাণী করল সুপার কম্পিউটার

১৭

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত হচ্ছে মঙ্গলবার

১৮

টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, প্রশাসনের মাইকিং

১৯

‘এমন দিন নাই, প্রধানমন্ত্রী কনটেন্ট ক্রিয়েটরদের নিউজ পাঠান না’

২০
X