ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৪, ০৬:৪৪ পিএম
আপডেট : ২৫ জুন ২০২৪, ০৬:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ

বাংলাদেশ ‘এ’ দল । ছবি : সংগৃহীত
বাংলাদেশ ‘এ’ দল । ছবি : সংগৃহীত

তিন সংস্করণের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। হাইপারফরম্যান্স (এইচপি) ও জাতীয় দলের পাইপলাইনে থাকাদের নিয়ে তৈরি করা হবে দলটি। আগামী ১৪ জুলাই ঢাকা থেকে রওনা দেবেন ‘এ’ দলের খেলোয়াড়রা। ৪০ দিনের এই সফরে সেখানে পাকিস্তান ‘শাহেনস’ দল ও স্থানীয় বেশ কয়েকটি দলের সঙ্গে খেলবেন তারা। তবে চারদিন দুটি ও একদিনের ৩টি ম্যাচে প্রতিপক্ষ হিসেবে থাকবে পাকিস্তান। সূচি অনুযায়ী, আগামী ১৯ জুলাই থেকে শুরু হবে প্রথম চারদিনের ম্যাচ, ২৬ জুলাই দ্বিতীয়টি।

দুদিনের বিরতির পর আগামী ১ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ৪ ও ৬ আগস্ট। এরপর বাংলাদেশ, পাকিস্তান ও স্থানীয় সাত দলকে নিয়ে হবে টি-টোয়েন্টি টুর্নামেন্টে। সেখানে সেমিফাইনাল ও ফাইনালের ব্যবস্থা রাখছে আয়োজকরা। টুর্নামেন্টটি শুরু হবে আগামী ৯ আগস্ট। তবে বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ আগস্ট, প্রতিপক্ষ মেলবোর্ন রেনিগেডস। গ্রুপ পর্বে মোট ৬টি টি-টোয়েন্টি খেলার সুযোগ পাবে বাংলাদেশ এ দল। এরপর সেমি ও ফাইনালে উঠলে আরও দুটি।

পুরো আয়োজন ঘিরে উচ্ছ্বসিত বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) বিভাগের চেয়ারম্যান নাইমুর রহমান দুর্জয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘এই সুযোগটি নিঃসন্দেহে আমাদের খেলোয়াড়দের অমূল্য অভিজ্ঞতা প্রদান করবে। তাদের সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতার সামনে তুলে ধরবে।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X