মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২০ আগস্ট ২০২৪, ১০:০৪ এএম
আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১০:০৫ এএম
অনলাইন সংস্করণ

এশিয়ার আরেক দেশে এমপক্স শনাক্ত

এমপক্স ভাইরাসের ক্ষুদ্র কণা। ছবি : সংগৃহীত
এমপক্স ভাইরাসের ক্ষুদ্র কণা। ছবি : সংগৃহীত

পাকিস্তানের পর এবার দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইনে এমপক্স আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে দেশটিতে সংক্রমিত হওয়া ভাইরাসটির ধরন এখনো জানা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্টরা পরীক্ষা-নিরীক্ষা করছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির স্বাস্থ্য বিভাগ সোমবার (১৯ আগস্ট) এ তথ্য নিশ্চিত করে। এ বছর দেশটিতে এটিই এমপক্স শনাক্তের প্রথম ঘটনা। এর আগে ইউরোপের দেশ সুইডেনেও এমপক্স শনাক্ত হয়।

আফ্রিকার দেশ কঙ্গোতে এমপক্স মহামারী আকার ধারণ করে। এরপর সেটি আশপাশের দেশে ছড়িয়ে পড়তে শুরু করলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বৈশ্বিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করে। এর এক সপ্তাহের মধ্যে ভাইরাসটি আফ্রিকার গণ্ডি ছাড়িয়ে ইউরোপ ও এশিয়ায় শনাক্ত হয়।

ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এমপক্স আক্রান্ত রোগীর বয়স ৩৩ বছর। ফিলিপিনো এ পুরুষ সম্প্রতি দেশের বাইরে ভ্রমণ করেছিলেন। দেশে ফিরে তিনি অসুস্থতাবোধ করলে চিকিৎসকের শরণাপন্ন হন। এরই ধারাবাহিকতায় তার দেহে ভাইরাসটি শনাক্ত হয়।

স্বাস্থ্য বিভাগের মুখপাত্র আলবার্ট ডমিঙ্গো বলেন, আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। আক্রান্ত ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার নমুনা পরীক্ষা করে ভাইরাসটির ধরন জানার চেষ্টা চলছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটি মোকাবিলায় সারা বিশ্বকে তাগিদ দিচ্ছে। তারা বলছে, এটি মহামারী আকারে ছড়িয়ে পড়লে আর তেমন কিছুই করার সুযোগ থাকবে না।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বোচ্চ স্তরের সতর্কতার লক্ষ্য হলো- গবেষণা, অর্থায়ন, আন্তর্জাতিক জনস্বাস্থ্য ব্যবস্থা এবং রোগ নিয়ন্ত্রণে সবার সহযোগিতা ত্বরান্বিত করা। এ বিষয়ে টেড্রোস বলেন, এটি স্পষ্ট যে- এই প্রাদুর্ভাব বন্ধ করতে এবং জীবন বাঁচাতে একটি সমন্বিত আন্তর্জাতিক প্রতিক্রিয়া অপরিহার্য।

সংশ্লিষ্টরা বলছেন, এমপক্স রোগের জন্য দায়ী মাঙ্কিপক্স ভাইরাস। এটি আগে মাঙ্কিপক্স নামেই পরিচিত ছিল। কিন্তু পরিবর্তিত ধরনের কারণে বর্তমানে ভাইরাসটি এমপক্স পরিভাষায় চিহ্নিত করা হচ্ছে। বর্তমানে যে ধরনটি ছড়াচ্ছে তা মানুষের প্রাত্যহিক সংস্পর্শে ছড়িয়ে পড়তে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১০

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১১

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১২

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৩

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৪

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৫

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৬

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৭

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৮

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৯

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

২০
X