কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫, ০৭:৫২ এএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫, ০৮:১৯ এএম
অনলাইন সংস্করণ

দুটি ছাড়া ইরাকে যুক্তরাষ্ট্রের সব সেনাঘাঁটি বন্ধ হয়ে যাচ্ছে

হোয়াইট হাউস। ছবি : সংগৃহীত
হোয়াইট হাউস। ছবি : সংগৃহীত

ইরাকে যুক্তরাষ্ট্রের সব সেনা ঘাঁটি বন্ধ হয়ে যাচ্ছে, শুধু দুটি পরামর্শমূলক ঘাঁটি রেখে দিচ্ছে ওয়াশিংটন। শাফাক নিউজ জানিয়েছে, ইরাক ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি অনুযায়ী মার্কিন সেনা প্রত্যাহার নির্ধারিত সময় অনুযায়ী চলছে।

সূত্র জানিয়েছে, এ দুটি ঘাঁটিতে খুব সীমিত সংখ্যক মার্কিন সামরিক উপদেষ্টা থাকবেন। তারা শুধু প্রশিক্ষণ ও সমন্বয়ের কাজে ইরাকি বাহিনীকে সহায়তা করবেন, প্রয়োজনে।

চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রের সব যুদ্ধ-সংশ্লিষ্ট সেনা ইরাক ছাড়বে। আগে প্রায় ২ হাজার সদস্য নিয়ে গঠিত ছিল যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন গ্লোবাল কোয়ালিশন বাহিনী; এখন সংখ্যা কমে ৫০০-রও নিচে নামবে। এদের বেশির ভাগকে উত্তর ইরাকের এরবিলে রাখা হবে, বাকিদের পাঠানো হবে কুয়েতে।

ইরাক সরকার একে বলছে ‘সার্বভৌমত্ব পুনঃপ্রতিষ্ঠার পদক্ষেপ’। তবে তারা বলেছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতা বজায় থাকবে। অন্যদিকে, ইরানপন্থি দলগুলো একে ‘প্রতিরোধের জয়’ হিসেবে দেখছে। আর কুর্দি নেতারা বলছেন, উত্তর ইরাকে আইএসের পুনরুত্থান ঠেকাতে সীমিত মার্কিন উপস্থিতি প্রয়োজন।

কালবেলা/পিআর/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X