কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১০ এএম
অনলাইন সংস্করণ

চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে ইরাক-রাশিয়া

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরাক ও রাশিয়া আঞ্চলিক ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সমন্বয় জোরদারে একমত হয়েছে। শুক্রবার তুর্কমেনিস্তানের রাজধানী আশগাবাতে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন ইরাকের প্রেসিডেন্ট আবদুল লতিফ রশিদ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইরাকের প্রেসিডেন্ট দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ইন্টারন্যাশনাল ফোরাম ফর পিস অ্যান্ড ট্রাস্ট–এর সাইডলাইনে হওয়া এই বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, সহযোগিতার সম্ভাবনা ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো পর্যালোচনা করা হয়।

বৈঠকে প্রেসিডেন্ট রশিদ পূর্বে স্বাক্ষরিত চুক্তি ও সমঝোতা স্মারকগুলো বাস্তবায়নে রাজনৈতিক পরামর্শ পুনরায় শুরু করার ওপর গুরুত্ব দেন। এসব চুক্তির মধ্যে পরিবহনসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয় রয়েছে।

এ ছাড়া দুই নেতা নিরাপত্তা ও স্থিতিশীলতা–সংক্রান্ত বাড়তে থাকা চ্যালেঞ্জের প্রেক্ষাপটে সাম্প্রতিক আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও মতবিনিময় করেন।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের ২০২৪ সালের মার্চে গৃহীত এক প্রস্তাব অনুযায়ী ২০২৫ সালকে ‘আন্তর্জাতিক শান্তি ও আস্থার বছর’ ঘোষণা করা হয়েছে। এই উপলক্ষে তুর্কমেনিস্তান এই আন্তর্জাতিক ফোরামের আয়োজন করে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

১০

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

১১

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

১২

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১৩

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১৪

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১৫

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৬

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৭

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৮

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৯

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২০
X