বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০১:৩৭ পিএম
আপডেট : ০৫ মে ২০২৬, ০১:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ মিশনে যোগ দিতে দক্ষিণ কোরিয়াকে ট্রাম্পের চাপ

ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে দক্ষিণ কোরিয়ার একটি পণ্যবাহী জাহাজসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে ইরান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দক্ষিণ কোরিয়াকে যুক্তরাষ্ট্রের সামরিক উদ্যোগ ‘প্রজেক্ট ফ্রিডম’-এ যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযানের প্রেক্ষাপটে ইরান কয়েকটি অপ্রাসঙ্গিক দেশের জাহাজে গুলি চালিয়েছে, যার মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার কার্গো জাহাজও রয়েছে।

তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে সাতটি ছোট নৌযান ধ্বংস করেছে। তবে দক্ষিণ কোরিয়ার জাহাজ ছাড়া অন্য কোনো জাহাজে এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

হরমুজ প্রণালিতে আটকে পড়া বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে আনতে যুক্তরাষ্ট্র এই ‘প্রজেক্ট ফ্রিডম’ অভিযান শুরু করেছে।

দ্য কোরিয়া টাইমসের প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ কোরিয়ার শিপিং কোম্পানি পরিচালিত পানামা পতাকাবাহী একটি জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সিউল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কাছাকাছি অবস্থানরত ওই জাহাজে ২৪ জন নাবিক ছিলেন। এর মধ্যে ছয়জন দক্ষিণ কোরীয় এবং বাকিরা বিদেশি নাগরিক।

তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন প্রেসিডেন্ট শিক্ষা অ্যাওয়ার্ড পেলেন ফেনীর মেয়ে সৈয়দা নুসরাত জাহান স্নেহা

ফরিদপুরে ৬ গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০, নিহত ১

নতুন মুদ্রানীতি ঘোষণা

কানাডা পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি, স্থায়ী বহিষ্কারে কেন্দ্রে চিঠি

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

বন বিভাগের উচ্ছেদ অভিযানে হামলা, রেঞ্জারসহ আহত ১৬

শিশু নন্দিনী হত্যা, পলাতক আসামি মমতা গ্রেপ্তার

পালিত বলি মহিষে প্রাণ গেল কৃষকের

ট্রাম্পের জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আদেশ সুপ্রিম কোর্টে বাতিল

দুরন্ত ফ্রান্সকে হারানোর কঠিন মিশনে সুইডেন

১০

চাঁদপুরে প্রধান শিক্ষককে আবেগঘন বিদায় সংবর্ধনা

১১

২ জুলাই শুরু হচ্ছে ১৯তম ‘অ্যাসেন্ট কর্পোরেট কাপ-২০২৬’

১২

অবসরে গেলেন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তা

১৩

বাজেটকে ‘অস্বচ্ছ ও অবাস্তবায়নযোগ্য’ আখ্যা দিয়ে না ভোট দিল বিরোধীদল

১৪

লেজার প্রযুক্তি-সংযুক্ত আয়রন ডোমের সফল পরীক্ষা চালাল ইসরায়েল

১৫

ভাতিজাকে অপহরণ ও হত্যায় চাচার মৃত্যুদণ্ড

১৬

পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত

১৭

দেশের সব গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন ঢাবি শিক্ষার্থীরা: প্রধানমন্ত্রী

১৮

গলায় বাদাম আটকে ৩ বছরের শিশুর মৃত্যু

১৯

হাত বাঁধা, গলায় রশি পেঁচানো নারীর রক্তাক্ত মরদেহ, রহস্য উদ্‌ঘাটন

২০
X