কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

ইউক্রেনের আরও ৩ গ্রাম দখলের দাবি রাশিয়ার

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাশিয়া ইউক্রেনের পূর্বাঞ্চলের তিনটি গ্রাম দখল করার দাবি করেছে। শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাদের সৈন্যরা দোনেৎস্ক অঞ্চলের কাতেরিনিভকা, ভলোদিমিরিভকা এবং রুসিন ইয়ার গ্রামগুলো দখল করেছে। এতে রুশ বাহিনী কিয়েভের মূল প্রতিরক্ষা লাইনের আরও কাছাকাছি চলে এসেছে।

এএফপি জানায়, দোনেৎস্কের বিধ্বস্ত অঞ্চলে রুশ বাহিনী ধীর গতিতে হলেও একের পর এক এলাকা দখল করছে। সেসব এলাকায় খুব কম বাসিন্দা আছেন এবং কিছু ভবন এখনও অক্ষত রয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, এই তিনটি গ্রামে রুশ বাহিনীর পতাকা উত্তোলন করা হয়েছে।

এদিকে, রাশিয়া ও ইউক্রেন একে অপরকে শান্তির প্রচেষ্টায় অসহযোগিতা করার অভিযোগ তুলেছে, যার ফলে শীর্ষ নেতাদের মধ্যে দ্রুত সময়ে কোনো শান্তি আলোচনা হওয়ার সম্ভাবনা কমে গেছে।

রুশ গোলাবর্ষণের পর কোস্টিয়ানটিনিভকা শহরের গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় শহরে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়নি। মেরামত কাজও নিরাপত্তা কারণে করা যাচ্ছে না।

ইউক্রেনের প্রেসিডেন্টের সহকারী আন্দ্রি ইয়েরমাক গোলাবর্ষণের ফলে এক ১০ তলা আবাসিক ভবন আগুনে পুড়ে যাওয়ার ছবি পোস্ট করেছেন। তিনি মন্তব্য করেন, কাঙ্ক্ষিত ফল না পেয়ে রাশিয়া তাদের গুণ্ডামি অব্যাহত রেখেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, গোলাবর্ষণের ঘটনায় এক বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ইউক্রেন আগেই ওই শহর ছেড়ে বেসামরিক নাগরিকদের নিরাপদ স্থানে চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X