কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১১:৪৭ এএম
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১২:১৩ পিএম
অনলাইন সংস্করণ

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে রাজি নয় অস্ট্রেলিয়া

হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত
হরমুজ প্রণালি। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে অস্ট্রেলিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা এই অঞ্চলে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না।

অস্ট্রেলিয়ার পরিবহণমন্ত্রী ক্যাথরিন কিং এক সাক্ষাৎকারে বলেন, বর্তমানে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। এ ধরনের কোনো আনুষ্ঠানিক অনুরোধও তারা পায়নি।

মন্ত্রী আরও বলেন, মধ্যপ্রাচ্যে অস্ট্রেলিয়ার সহায়তা সীমিত ও নির্দিষ্ট। সংযুক্ত আরব আমিরাতকে কেন্দ্র করে তারা প্রতিরক্ষা সহায়তা দিচ্ছে। সেখানে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের নিরাপত্তার কথা বিবেচনা করে বিমান সহায়তা দেওয়া হচ্ছে।

তবে হরমুজ প্রণালিতে সরাসরি সামরিক জাহাজ পাঠানোর সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।

উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ জলপথ সচল রাখতে আন্তর্জাতিক সহযোগিতা চেয়ে বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। এর আগে জাপানও একইভাবে ওই অঞ্চলে যুদ্ধজাহাজ না পাঠানোর সিদ্ধান্ত জানিয়েছে।

সূত্র : আলজাজিরা

কালবেলা/এমএসকেএম/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X