কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

একই পরিবারের পাঁচজনের মরদেহ উদ্ধার, পাশে ছিল সুইসাইড নোট

তদন্তে নেমেছে পুলিশ। ছবি : সংগৃহীত
তদন্তে নেমেছে পুলিশ। ছবি : সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের মথুরা জেলার খাপ্পরপুর গ্রামে মঙ্গলবার একটি পরিবারের পাঁচ সদস্যের মরদেহ উদ্ধার হয়েছে। নিহতদের মধ্যে তিনজনই অপ্রাপ্তবয়স্ক শিশু। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে গণ আত্মহত্যা বলে সন্দেহ করছে। খবর হিন্দুস্তান টাইমসের।

পুলিশ জানিয়েছে, বাড়ির ভেতর থেকে একটি সুইসাইড নোট, দেয়ালে লেখা একটি বার্তা এবং পরিবারের কর্তার তৈরি করা একটি ভিডিও উদ্ধার করা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। তবে এসবের বিস্তারিত বিষয়বস্তু তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

নিহতরা হলেন, ৩৫ বছর বয়সী কৃষক মনীশ কুমার, তার প্রায় ৩২ বছর বয়সী স্ত্রী এবং তাদের তিন নাবালক সন্তান (দুই মেয়ে ও এক ছেলে)। মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ শ্লোক কুমার জানান, পরিবারের সবাইকে বাড়ির একটি কক্ষের ভেতর মৃত অবস্থায় পাওয়া যায়।

পুলিশের তথ্য অনুযায়ী, সকালে শিশুরা বাইরে খেলতে না আসায় মনীশ কুমারের ভাই সন্দেহ করেন। তিনি দেয়াল টপকে ঘরে ঢুকে দরজা ভেঙে পরিবারের সদস্যদের মৃত অবস্থায় দেখতে পান। পরে গ্রামবাসীদের সহায়তায় পুলিশকে খবর দেওয়া হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এর আগে ভারতে ১১, ১৪ ও ১৬ বছর বয়সী তিন কিশোরী বোনের বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ার ঘটনায় আলোচনা চলছে। এরই মধ্যে নতুন করে আত্মহত্যার খবর এলো।

পুলিশ জানিয়েছে, উভয় ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং বিস্তারিত তদন্তের পরই প্রকৃত পরিস্থিতি স্পষ্ট হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১০

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১১

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১২

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৩

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৪

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৫

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৬

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৭

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৮

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৯

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

২০
X