কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪২ এএম
অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট শুরু, মুখোমুখি মমতা-শুভেন্দু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এ ধাপে রাজ্যের রাজধানী কলকাতাসহ দক্ষিণবঙ্গের মোট ১৪২টি আসনে ভোট হচ্ছে।

এই দফার সবচেয়ে বড় আকর্ষণ হলো একই আসনে মুখোমুখি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারী। আজকের ভোটেই তাদের রাজনৈতিক ভাগ্য অনেকটা নির্ধারণ হয়ে যাবে।

প্রথম দফার নির্বাচনে রেকর্ড ৯২ শতাংশ ভোটার উপস্থিতি দেখা যায়, যা রাজনৈতিক দলগুলোর মধ্যে ব্যাখ্যা-বিশ্লেষণের প্রতিযোগিতা তৈরি করেছে। এখন নজর দ্বিতীয় দফার ফলাফলের দিকে।

দক্ষিণবঙ্গ ঐতিহ্যগতভাবে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। ২০২১ সালের নির্বাচনে এই অঞ্চলের ১৪২টি আসনের মধ্যে ১২৩টিই পেয়েছিল দলটি। বিজেপি পেয়েছিল ১৮টি এবং বামফ্রন্ট মাত্র ১টি আসন।

এবার সেই ঘাঁটি ভাঙাই বিজেপির বড় চ্যালেঞ্জ। দলটি চাকরি, অনুপ্রবেশ, দুর্নীতি ও নারীর নিরাপত্তার মতো ইস্যু সামনে এনে প্রচার চালাচ্ছে। প্রচারণায় অংশ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় ‘বহিরাগত’ ইস্যু, রাজ্যের সংস্কৃতি ও উন্নয়ন তুলে ধরে ভোটারদের কাছে যাওয়ার চেষ্টা করছেন। তবে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগও সামনে এসেছে, যা ফলাফলে প্রভাব ফেলতে পারে।

সবচেয়ে আলোচিত লড়াই হচ্ছে কলকাতার ভবানীপুর আসনে। এখানে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা ও শুভেন্দু; যা পুরো নির্বাচনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এ দফার অন্যান্য গুরুত্বপূর্ণ প্রার্থীদের মধ্যে রয়েছেন ফিরহাদ হাকিম, শশী পাঁজা, অরূপ বিশ্বাস, ব্রাত্য বসু, সুজিত বসু ও চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বপন দাশগুপ্ত, রূপা গাঙ্গুলিসহ আরও অনেকে।

পশ্চিমবঙ্গসহ অন্যান্য রাজ্যে অনুষ্ঠিত নির্বাচনের ভোট গণনা হবে আগামী ৪ মে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেপ-ভার্দে আর্জেন্টিনাকে গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, অনলাইনে দেখবেন যেভাবে

জবি ক্যারিয়ার ক্লাবের এলডিপির ওরিয়েন্টেশনে শতাধিক নতুন সদস্য

ছাত্রীনিবাসে মিলল পাবিপ্রবি শিক্ষার্থীর মরদেহ, মৃত্যু ঘিরে রহস্য

ফেনীতে ছাত্রদলের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

আর্জেন্টিনার প্রথম একাদশে থাকছে তিন চমক!

স্পেনের হয়ে ‘গ্যালারি মাতানো’ কে এই শিশু?

দেশে এখন মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ তৈরি হয়েছে: রিজভী

ক্ষমা চেয়েও পার পেলেন না, দেশ ছেড়ে ‘পালাতে’ বাধ্য হলেন দক্ষিণ কোরিয়ার কোচ

ঘুমন্ত গৃহবধূকে ধর্ষণচেষ্টা, ব্যর্থ হয়ে টাকা-মোবাইল লুট

১০

ভোট শেষ, এখন ফলের অপেক্ষা; প্রজেক্টরের পর্দায় চোখ শিল্পীদের

১১

গোপালগঞ্জে আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১২

অবশেষে খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে ইরানে সৌদি প্রতিনিধিদল 

১৩

বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

কাস্টমসের দুর্নীতি / বেনাপোল বন্দরে বছরে রাজস্ব ঘাটতি ৪৭৩১ কোটি টাকা

১৫

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

১৬

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

১৭

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

১৮

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ  

১৯

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

২০
X