কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১১:৩২ এএম
আপডেট : ০৫ মে ২০২৬, ১১:৩৬ এএম
অনলাইন সংস্করণ

স্ত্রী ও ৪ সন্তানকে হত্যা, পরে নিজের কব্জি কাটলেন ভারতীয় যুবক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ভারতের হরিয়ানার গুরুগ্রামের ওয়াজিরপুরে স্ত্রী এবং চার সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে। এরপর অভিযুক্ত যুবক নিজের হাতের কব্জি কেটে আত্মহত্যার চেষ্টা করেন। তবে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ৩৯ বছর বয়সী ওই যুবক তার স্ত্রী এবং চার ছেলেমেয়েকে বিষপ্রয়োগ করে খুন করেন। তাদের মধ্যে তিন বছরের এক শিশুপুত্রও রয়েছে। ওই দম্পতির বাকি তিন সন্তানই কন্যা। তাদের বয়স ১৪, ১২ ও ১০ বছর। তার পরেই বাড়িতে থাকা ছুরি দিয়ে হাতের কব্জি কেটে আত্মহত্যার চেষ্টা করেন।

পুলিশ জানিয়েছে, শনিবার রাত সাড়ে ৯টা নাগাদ অভিযুক্তের ভাই বাড়ি ফিরে দোতলায় উঠে ভাবি এবং চার ভাইপো-ভাইঝিকে অচেতন অবস্থায় দেখেন। সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের সাহায্যে তাদের হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা পরীক্ষা করে সবাইকে মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পরিবারটি উত্তরপ্রদেশের মোরাদাবাদের বাসিন্দা। ওয়াজ়িরপুরে ভাড়াবাড়িতে থাকত।

গুরুগ্রাম পুলিশের মুখপাত্র সন্দীপ তুরান জানান, প্রতিবেশীরাই কন্ট্রোলরুমে ফোন করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে বাড়ির একটা ঘর থেকে রক্তাক্ত অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে। অভিযুক্ত সুস্থ হয়ে উঠলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। ভুক্তভোগী নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখছে পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বচ্যাম্পিয়নের বিপক্ষে এভাবে লড়াই করা আমাদের জন্য সম্মানের: কেপ ভার্দের কোচ

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৪ হাজার ৩০০ 

আকিজ বশির গ্রুপে চাকরির সুযোগ, হোস্টেল সুবিধা পাবেন অবিবাহিতরা

চুরির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক দুই নেতাসহ গ্রেপ্তার ৫

বিশ্বকাপে এই রেকর্ড এখন শুধুই মেসির

এবার ব্রাজিলের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আর্জেন্টিনা

০৪ জুলাই / আজকের নামাজের সময়সূচি

ফুটবলের মঞ্চে স্বাধীনতার রং: বিশ্বকাপে লাল-সাদা-নীল উৎসবে মাতবে যুক্তরাষ্ট্র

০৪ জুলাই / কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

৩ মিনিটের বক্তব্যে বাণিজ্যমন্ত্রীকে ৮৬ বার ‘স্যার’ বললেন কৃষি কর্মকর্তা

১০

অল্পের জন্য বড় অঘটন থেকে যেভাবে রক্ষা পেল আর্জেন্টিনা

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

১২

ঘানার বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া

১৩

এটাই আর্জেন্টিনা, পাগলাটে এক ম্যাচ জয়ের পর লিওনেল স্কালোনি

১৪

আর্জেন্টিনার জালে কেপ ভার্দের গোল, কথা রাখছেন ব্রাজিলভক্ত সেই চিকিৎসক

১৫

ধৈর্যেরও সীমা আছে, ক্ষোভ ওয়াশিংটনের

১৬

কষ্টার্জিত জয়ের পর কেপ ভার্দের প্রশংসায় মেসি

১৭

শেষ ষোলোতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা, কবে-কখন ম্যাচ

১৮

বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল ২ শ্রমিকের

১৯

ইরানের তেল নেওয়ার কথা ভাবছে জাপান

২০
X