কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৯:৪৬ এএম
অনলাইন সংস্করণ

চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ২১

আগুন নেভানোর চেষ্টায় উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত
আগুন নেভানোর চেষ্টায় উদ্ধারকর্মীরা। ছবি : সংগৃহীত

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং আরও ৬১ জন আহত হয়েছেন। মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়া জানায়, সোমবার বিকেলে চাংশা শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর প্রায় ৫০০ উদ্ধারকর্মী ঘটনাস্থলে মোতায়েন করা হয় এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া হয়।

প্রতিবেদনে বলা হয়, কারখানার দুটি ব্ল্যাক পাউডার গুদামের কারণে অতিরিক্ত ঝুঁকি তৈরি হয়েছিল। এ পরিস্থিতিতে উদ্ধারকাজে সহায়তার জন্য তিনটি রোবটও ব্যবহার করা হচ্ছে।

বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে, তবে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে তা স্পষ্ট করা হয়নি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এ ঘটনার পর দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ শিল্পখাতে ঝুঁকি শনাক্ত ও নিয়ন্ত্রণ ব্যবস্থা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে চাকরি দেবে প্রাণ গ্রুপ

বাংলাদেশের জ্বালানি ভবিষ্যতের জন্য যে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োজন, সেই পথেই গবেষক এমডি আজম খান

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহত ৮, আহত ৩৪

পে-স্কেলের গেজেট প্রকাশ এবং বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

আমা কফি ক্যাম্পাস ফুটসাল ২০২৬ / ৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বাবার মৃত্যুশোকে পেনাল্টিতে শট নেননি ফুটবলার

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শনে স্লোভেনিয়ার সাবেক সংসদ সদস্য টাডেজ স্ল্যাপনিক

বিশ্বকাপ থেকে বিদায়ঘণ্টা বাজার পরেই শুনলেন বাবাও বেঁচে নেই

৮৬ মিনিট পর্যন্ত ২ গোলে এগিয়ে থেকেও শেষে বিদায়, মানতেই পারছেন না কোচ

আরব সাগরে মার্কিন নৌবাহিনীর হেলিকপ্টারের জরুরি অবতরণ

১০

ব্যাংককে আকিজ সিমেন্টের বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত

১১

ইয়ামালকে নিয়ে বড় সুখবর দিলেন স্পেনের কোচ

১২

‘আমার আব্বা সাংবাদিক, চাচা আইনমন্ত্রী’ রাবি ছাত্রদল কর্মীর হুঁশিয়ারি

১৩

টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১৪

নতুন দায়িত্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী, বিডা ও এনবিআর চেয়ারম্যান

১৫

পুলিশ সব ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর: চট্টগ্রামের এসপি

১৬

সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত

১৭

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

১৮

হুহু করে কমছে তেলের দাম

১৯

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

২০
X