কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ মে ২০২৬, ১০:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আবারও গভর্নরের সঙ্গে দেখা করলেন বিজয়, শপথ কবে

গভর্নরের সঙ্গে বিজয়সহ অন্যরা। ছবি : সংগৃহীত
গভর্নরের সঙ্গে বিজয়সহ অন্যরা। ছবি : সংগৃহীত

তামিলনাড়ুতে সরকার গঠনের দাবি জানিয়েছেন অভিনেতা-রাজনীতিক ‘থালাপতি’ বিজয়। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় তামিলনাড়ুর গভর্নর আর ভি আর্লেকারের সঙ্গে সাক্ষাৎ করে সরকার গঠনের দাবি জানান তিনি। এ সময় তার দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। খবর এনডিটিভির।

পরে বিজয়ের দলের পক্ষ থেকে জানানো হয়, আগামীকাল শনিবার বেলা ১১টায় তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিজয়। যদিও গভর্নর ভবন থেকে আনুষ্ঠানিকভাবে সময় নিশ্চিত করা হয়নি।

এর আগে গভর্নর আর্লেকার স্পষ্ট করে দেন, পর্যাপ্ত সমর্থনের নিশ্চয়তা ছাড়া তিনি বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন না। বুধবার ও বৃহস্পতিবার দুই দফা বৈঠকেও বিজয়কে ফিরিয়ে দেন তিনি।

আমন্ত্রণ পেতে ব্যর্থ হয়ে বিজয়ের দল ছোট দলগুলোর সঙ্গে সমঝোতা করে। এভাবেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার পেলেন থালাপাতি বিজয়। তার দল টিভিকের একটি সূত্র জানিয়েছে, কংগ্রেস, ভিসিকে-সহ দুই বাম দল সিপিএম এবং সিপিআই সমর্থন দেওয়ার কথা জানিয়েছে। এই চার দলের সমর্থন পাওয়ায় বিজয় অনায়াসেই মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন।

টিভিকে সূত্রে খবর, শুক্রবারের মধ্যেই তামিলনাড়ুর লোকভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরের সঙ্গে দেখা করবেন বিজয়। সেখানেই তিনি সরকার গঠনের দাবি জানাবেন। রাজভবন থেকে বেরিয়ে যৌথ সাংবাদিক বৈঠক করতে পারেন টিভিকে, কংগ্রেস এবং দুই বাম দলের নেতারা।

সূত্রগুলোর তথ্য অনুযায়ী এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভিসিকে একটি মন্ত্রিত্ব পেতে যাচ্ছে। এছাড়া বামপন্থি দল সিপিআই এবং সিপিএম এর জন্য দুটি মন্ত্রিত্ব রাখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্রের স্বার্থেই ভোট দিই: সোহেল রানা

ফুটবল খেলা চলাকালীন গোলপোস্ট ভেঙে তরুণের মৃত্যু

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ

খামেনিকে হত্যার নিন্দা জানাল বাংলাদেশ  

চেয়ারম্যান প্রার্থী হওয়ায় বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

বিএনপি জুলাই সনদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ: মির্জা ফখরুল 

সাত দিনব্যাপী চলবে খামেনির দাফনের আনুষ্ঠানিকতা, কখন কোথায় কী

এজাহারভুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা চেয়ে হাইকোর্টে রিট

শিক্ষায় ভ্যাট কমানোয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল

রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

১০

ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

১১

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

১২

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা রহমাতুল্লাহ

১৩

এক সতীর্থকে সান্ত্বনা, আরেক সতীর্থকে স্মরণ, জয়ের পর নজর কাড়লেন অন্য রোনালদো

১৪

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তার বঞ্চনার অবসান

১৫

নতুন বেতন কাঠামো কীভাবে বাস্তবায়ন হবে, জানালেন অর্থ উপদেষ্টা

১৬

গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীসহ পরিবার পলাতক

১৭

পৌরসভার ট্রাকচাপায় পিষ্ট হয়ে মসজিদের খাদেম নিহত

১৮

চাঁদাবাজির মামলায় সাভার থানা ছাত্রদলের বহিষ্কৃত সাধারণ সম্পাদক কারাগারে 

১৯

শ্রমিক নেতা হত্যায় মামলা: প্রধান আসামি বহিষ্কৃত যুবদল নেতা

২০
X