কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মোদি দেখতে দেবদূত হলেও ভেতরে ‘কিলার’, বললেন ট্রাম্প

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার দুই নেতার দ্বিপাক্ষিক বৈঠকে ট্রাম্প মোদিকে ‘অত্যন্ত কঠিন আলোচক’, ‘কঠিন ব্যবসায়ী’ এবং ‘কিলারের মতো দৃঢ়’ বলে অভিহিত করেন। খবর এনডিটিভির।

ট্রাম্প বলেন, এই মানুষটিকে দেখুন। তিনি দেখতে খুবই সুন্দর, যেন একজন দেবদূত। কিন্তু বাস্তবে তিনি কিলারের মতো কঠিন। খুব কম মানুষই এমন হন।

তিনি আরও বলেন, মানুষ বলে তিনি খুবই ভালো মানুষ। আমি বলি, তিনি অত্যন্ত কঠিন একজন আলোচক। তিনি ভারতীয় জনগণকে ভালোবাসেন, তবে যুক্তরাষ্ট্রকেও ভালোবাসেন।

ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, আমি যতদিন প্রেসিডেন্ট আছি, ততদিন হোয়াইট হাউসে ভারতের একজন সত্যিকারের বন্ধু থাকবে। এখানে সবাই ভারতকে ভালোবাসে এবং এই মানুষটির (নরেন্দ্র মোদি) প্রতি গভীর শ্রদ্ধা রাখে।

ট্রাম্প স্মরণ করেন টেক্সাসের হিউস্টনে অনুষ্ঠিত ‘হাউডি মোদি’ অনুষ্ঠানের কথাও। তিনি বলেন, স্টেডিয়ামটি দর্শকে পরিপূর্ণ ছিল। ভবিষ্যতে আমরা আবারও ভারত সফরে যাব।

জি-৭ সম্মেলনের সাইডলাইনে দুই নেতার এই বৈঠককে ভারত-যুক্তরাষ্ট্র সম্পর্ক আরও জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

অভিনেতা জাহের আলভী কারাগারে 

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

১০

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

১১

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

১২

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

১৩

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

১৪

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

১৫

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

১৬

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

১৭

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

১৮

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

১৯

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

২০
X