কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৫:০৭ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৬, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

নিহত কিশোর রোমাঞ্চ মহাজন। ছবি : সংগৃহীত
নিহত কিশোর রোমাঞ্চ মহাজন। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছেন ১৮ বছর বয়সী ভারতীয় কিশোর রোমাঞ্চ মহাজন। বুধবার (১৭ জুন) ঘটে যাওয়া এ ঘটনায় তার পরিবারের অন্য সদস্যরা অল্পের জন্য রক্ষা পান।

দ্য নিউইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, পরিবারের সঙ্গে প্রথমবারের মতো নিউইয়র্ক ভ্রমণে এসেছিলেন রোমাঞ্চ। সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়িতে চড়ার সময় চালক পরিবারের একটি ছবি তোলার জন্য থামেন। ঠিক তখনই হঠাৎ ঘোড়াটি ভয় পেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত ছুটতে শুরু করে।

রোমাঞ্চের বাবা দীপক মহাজন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিবারের সদস্যরা একে অপরকে আঁকড়ে ধরে ছিলেন। একপর্যায়ে তার স্ত্রী প্রিয়া মহাজন গাড়ি থেকে ছিটকে পড়লে রোমাঞ্চ তাকে বাঁচানোর জন্য গাড়ি থেকে লাফিয়ে নামেন।

দীপক মহাজন বলেন, ‘আমার ছেলে শুধু তার মাকে বাঁচানোর জন্যই গাড়ি থেকে পড়ে যায়। সে বারবার ‘মা, মা’ বলে চিৎকার করছিল।’

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আতঙ্কিত ঘোড়াটি অত্যন্ত দ্রুতগতিতে ছুটতে থাকে। পরে এক ব্যক্তি ঘোড়াটিকে ধীর করতে সক্ষম হলেও এর আগেই গাড়িটি উল্টে যায়।

দুর্ঘটনায় রোমাঞ্চের মাথায় গুরুতর আঘাত লাগে। তাকে দ্রুত নিউইয়র্ক-প্রেসবাইটেরিয়ান ওয়েইল কর্নেল মেডিকেল সেন্টারে নেওয়া হলে সেখানেই বুধবার রাতে তার মৃত্যু হয়।

এ ঘটনায় রোমাঞ্চের বাবা-মা এবং তার ছোট ভাই সামান্য আহত হন। দুর্ঘটনার সময় ঘোড়ার গাড়িটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় এবং ভেঙে টুকরো টুকরো হয়ে যায়।

ঘটনার পর ঘোড়ার গাড়ি পরিচালনা ব্যবস্থা নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ঘোড়ার গাড়িচালকদের সংগঠন ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়ন লোকাল ১০০ এর সহসভাপতি আলেকজান্ডার কেম্প বলেন, চালকের গাড়ি ছেড়ে ছবি তুলতে যাওয়া নিয়মবহির্ভূত ছিল। এটি কখনোই ঘটতে দেওয়া উচিত ছিল না।

তিনি জানান, ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট চালককে অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত করা হয়েছে।

দুর্ঘটনার পর নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য ক্রিস্টোফার মার্টে সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি চলাচল নিষিদ্ধ করার দাবি জানান। তার মতে, এ ধরনের ঘটনা আর বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই।

পার্ক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মে মাস থেকে সেন্ট্রাল পার্ক এবং এর আশপাশে অন্তত আটটি ঘোড়াসংক্রান্ত দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে গত মাসেও একটি ঘোড়া আরেকটি গাড়িতে ধাক্কা দিয়ে সেটি উল্টে দিয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১০

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১১

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১২

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৩

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৪

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৫

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৬

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

১৭

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১৮

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

২০
X