কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ১২:৪৮ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ১২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ইসরায়েলে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি ইয়েমেন থেকে নতুন করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ ঘটনার পর জেরুজালেম ও মধ্য ইসরায়েলসহ দক্ষিণ-পশ্চিম তীরে সতর্কতা সাইরেন বাজানো হয়। তবে হামলাটি সফলভাবে প্রতিহত করার দাবি জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

শনিবার (৪ অক্টোবর) রাতে এ তথ্য জানায় টাইমস অব ইসরায়েল। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ও প্রতিহতের ঘটনায় এখনো কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আইডিএফ জানায়, ইয়েমেন থেকে নিক্ষেপ শনাক্তের সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরায়েল অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। পরে ইসরায়েলি বাহিনী আকাশেই ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করে।

ইসরায়েলি সেনারা জানায়, হুতিদের নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্রটি কোনো স্থাপনায় আঘাত হানতে পারেনি। তবে সাইরেন বাজানোর কারণে জেরুজালেম ও মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

আইডিএফ জানিয়েছে, এটি ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীদের নিক্ষিপ্ত ৯১তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যা গত ১৮ মার্চ থেকে ইসরায়েলের দিকে ছোড়া হয়েছে। ওই সময় থেকেই গাজায় হামাসবিরোধী অভিযান শুরু করে ইসরায়েল। এ সময়ের মধ্যে ইসরায়েলের দিকে অন্তত ৪১টি ড্রোনও নিক্ষেপ করেছে হুতি।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X