কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ০২:২১ পিএম
আপডেট : ২৫ অক্টোবর ২০২৫, ০২:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনে জাতিসংঘের ৭ কর্মী আটক

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইয়েমেনে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতিসংঘের সাত কর্মীকে আটক করেছে হুতি বিদ্রোহীরা। হুতির এক নিরাপত্তা কর্মকর্তা জানান, শুক্রবার (২৪ অক্টোবর) রাজধানী সানা থেকে স্থানীয় সাতজন জাতিসংঘ কর্মীকে আটক করা হয়। এটি জাতিসংঘ কর্মীদের বিরুদ্ধে হুতিদের সাম্প্রতিকালের ধরপাকড়ের ঘটনা।

এর আগে গত সপ্তাহে জাতিসংঘের একটি কার্যালয়ে অভিযান চালিয়ে ২০ কর্মীকে আটক করা হয়েছিল, যাদের মধ্যে ১৫ জন ছিলেন বিদেশি। পরবর্তীতে তাদের মুক্তি দেওয়া হয়।

হুতিরা দীর্ঘদিন ধরেই জাতিসংঘ ও ত্রাণ সংস্থার কর্মীদের গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করছে, তবে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এসব ঘটনা বেড়েছে।

জাতিসংঘের মুখপাত্র ফারহান হক জানান, বর্তমানে সংস্থাটির ৫৫ কর্মী হুতিদের হেফাজতে আছেন। তিনি বলেন, এই পরিস্থিতিতে হুতি নিয়ন্ত্রিত এলাকায় আমাদের কার্যক্রম নতুনভাবে বিবেচনা করতে হচ্ছে।

হুতিবিরোধী ইয়েমেন সরকার নতুন এই আটকের নিন্দা জানিয়ে একে উত্তেজনা সৃষ্টির পদক্ষেপ বলে অভিহিত করেছে।

ইরান-সমর্থিত হুতিরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী ‘প্রতিরোধ জোট’-এর অংশ। গাজা যুদ্ধের পর থেকে তারা লোহিত সাগর ও ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে আসছে, যা তারা ফিলিস্তিনের প্রতি সংহতি হিসেবে দাবি করছে।

ইসরায়েলও পাল্টা হামলা চালিয়েছে। আগস্টে এক বড় হামলায় হুতি সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার কয়েকজন সদস্য নিহত হন।

জাতিসংঘ গত সেপ্টেম্বরে সানা থেকে তাদের মানবিক কার্যক্রম সরিয়ে অন্তর্বর্তী রাজধানী এডেনে স্থানান্তর করেছে।

কালবেলা/পিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X